শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   এক্সক্লুসিভ
শিক্ষা কোটায় নজিরবিহীন জালিয়াতি: ১২৯৪ শিক্ষার্থীর একাদশে ভর্তি স্থগিত
  Date : 23-09-2025

অনলাইন ডেস্ক

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দকৃত ১ শতাংশ কোটায় (শিক্ষা কোটা-১) নজিরবিহীন জালিয়াতির ঘটনা ঘটেছে। কলেজে ভর্তিতে নির্বাচিত হয়েছেন ২ হাজার ৭৭ জন শিক্ষার্থী, অথচ এসএসসি উত্তীর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীর সন্তান মাত্র ৩০ জন।

অনুসন্ধানে উঠে এসেছে, শিক্ষা কোটা-২ (অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি স্কুল-কলেজ ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত) ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে সব কলেজ অধ্যক্ষকে চিঠি প্রদান করেছে। এ কারণে শিক্ষা কোটা-২’র ১,২৯৪ শিক্ষার্থীর ভর্তি স্থগিত করা হয়েছে।

ভর্তির নীতিমালা অনুযায়ী, ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে পূরণ হয় এবং বাকি ৭ শতাংশে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ সংরক্ষিত থাকে। তবে কোটা ব্যবস্থার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগ প্রকৃত মেধাবীদের সুযোগ থেকে বঞ্চিত করছে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘বর্তমানে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা থাকেনা, তাই কোটা কার্যক্রমের যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ। তবুও মন্ত্রণালয় নিজের স্বার্থে কোটাগুলো বহাল রেখেছে, যা ভর্তি প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করেছে।’

অভিভাবকরা অভিযোগ করেন, ‘মেধা ও যোগ্যতার জায়গায় কোটার কারণে কম নম্বর পাওয়া শিক্ষার্থীরাই ভালো কলেজে সুযোগ পাচ্ছে, অথচ প্রকৃত যোগ্য শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা আগে তিন ধাপে আবেদন করেনি বা সিলেকশন পায়নি তাদের জন্য শেষ ধাপের ভর্তি আবেদন চলছে। আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd)। শেষ আবেদন গ্রহণের সময়সীমা ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত, এবং ফলাফল প্রকাশ হবে ২৪ সেপ্টেম্বর।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com