হেলেনা আক্তার
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাকিস্তানি পোশাক কারখানার সামনে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে চার পুলিশ সদস্য ও ছয় আনসার সদস্য আহত হয়েছেন। পরে জিএমপি পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শালনা পাকিস্তানি গার্মেন্টসের সামনে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল ব্যাহত হয়। এ সময় মহাসড়ক থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে।
একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে ধাওয়া দিলে শ্রমিকদের পিটুনিতে কয়েকজন পুলিশ ও আনসার সদস্যের মাথা, হাত পায়ে রক্তাক্ত জখমসহ আহত হন। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় মহাসড়ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন।
শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাকিস্তানি পোশাক কারখানার সামনে সংঘর্ষের ঘটনায় চার পুলিশ সদস্য ও ছয় আনসার সদস্য আহত হয়েছেন। পরে জিএমপি পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।