শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   এক্সক্লুসিভ
ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, মৃত্যু ২১২ ছাড়াল
  Date : 06-10-2025

স্টাফ রিপোর্টার 

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪২ জন নতুন রোগী। চলতি বছরের মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে, যা গত বছরের তুলনায় উদ্বেগজনকভাবে বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ৪৯,৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২,৪৩৯ জন রোগী।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩২২ জন। এছাড়া বরিশালে ১৯৫, চট্টগ্রামে ১০৪, খুলনায় ৭২, রাজশাহীতে ৮২, রংপুরে ২৩, ময়মনসিংহে ৪১ এবং সিলেটে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ রোগী হাসপাতালে আসছেন জ্বর শুরুর ৬-৭ দিন পর, ফলে রোগীর শারীরিক জটিলতা বেড়ে যাচ্ছে। ডেঙ্গুতে বেশি মৃত্যু হচ্ছে শক সিনড্রোমের কারণে, যার ফলে শরীরে পানি শূন্যতা, প্রশ্রাব কমে যাওয়া, রক্তক্ষরণ, ফুসফুসে পানি জমা ইত্যাদি মারাত্মক লক্ষণ দেখা দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, তরুণ এবং শিশুদের মধ্যেই বর্তমানে মৃত্যুর হার সবচেয়ে বেশি। ডেঙ্গু জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে:
বরগুনা, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুর এবং কুমিল্লায়।

সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৫,৮৬৬ জন হাসপাতালে ভর্তি হন, মারা যান ৭৬ জন

অক্টোবরে প্রথম ৫ দিনেই মারা গেছেন ১৪ জন, ভর্তি হয়েছেন ২,৫৬৫ জন

আগস্টে ভর্তি ছিলেন ১০,৪৯৬ জন, মৃত্যু ৩৯ জন

জুলাইয়ে ভর্তি ১০,৬৮৪ জন, মৃত্যু ৪১ জন

আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে হলে সচেতনতা বাড়াতে হবে। বাড়ি ও আশেপাশের মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “মশা নিধন সিটি কর্পোরেশনের দায়িত্ব। সমন্বয় না হলে কেবল চিকিৎসা দিয়ে ডেঙ্গু রোধ সম্ভব নয়।”

জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে পানি জমে থাকে এমন জায়গা (টায়ার, ফুলদানি, পাত্র) নিয়মিত পরিষ্কার করতে হবে

ঘুমানোর সময় মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে শিশুরা জ্বর হলে দ্রুত পরীক্ষা করাতে হবে।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com