রবিবার, আগস্ট ৩০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   * মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর   * রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা   * রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল   * মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক  

   এক্সক্লুসিভ
বেকারত্বে বাড়ছে ছিনতাই, উত্তরা হয়ে উঠছে অপরাধীদের অভয়ারণ্য
  Date : 07-09-2025

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা এলাকা বর্তমানে ছিনতাইকারীদের জন্য যেন এক ‘অভয়ারণ্য’ হয়ে উঠেছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এলাকায় প্রকাশ্যে ছিনতাই ও চুরির ঘটনা এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

বিশেষজ্ঞ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেকারত্ব ও শিল্পকারখানা বন্ধ হওয়ার প্রভাব সরাসরি পড়ছে এই এলাকায়। গাজীপুর ও টঙ্গী এলাকার কর্মহীন শ্রমিকরা অনেকেই জীবিকার অভাবে অপরাধে জড়িয়ে পড়ছে।

তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতা এবং এর পরের অর্থনৈতিক সংকটে গাজীপুরে অন্তত ৭২টি পোশাক কারখানা বন্ধ হয়েছে, যার মধ্যে ২৯টি বন্ধ হয় গত ৬ মাসেই। এতে হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে পড়েছেন গভীর অনিশ্চয়তায়।

কারও ভাগ্যে রিকশা, কেউ রাস্তায় অপরাধে— এমন চিত্র এখন সাধারণ। হঠাৎ করে উত্তরার রাস্তায় রিকশা ও অটোরিকশার সংখ্যা বেড়েছে, স্থানীয়দের ধারণা, চাকরি হারানো বহু মানুষই রিকশা চালাতে নেমেছেন, তবে এর ফাঁকে কেউ কেউ ছিনতাইয়ের মতো অপরাধেও জড়িয়ে পড়ছেন



  
  সর্বশেষ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com