রবিবার, জুলাই ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে গৃহীত শান্তি প্রস্তাব   * এগারো দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস   * অপপ্রচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ গড়ে তোলার তাগিদ   * পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল   * এআই ব্যবহারে দায়িত্বশীলতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী   * শেয়ারবাজারে বড় ধাক্কা, উধাও সাড়ে ৯ হাজার কোটি টাকার মূলধন   * মেঘমল্লার বসুর পদত্যাগে ছাত্র ইউনিয়নে নতুন আলোচনা   * শাপলা চত্বর হত্যা মামলার বিচার শুরু ২৭ জুলাই, প্রস্তুতি সম্পন্ন   * ঢাকা-আরিচা মহাসড়কে চার যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২   * বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকিয়ে দিল বিজিবি  

   জেলা সংবাদ
বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকিয়ে দিল বিজিবি
  Date : 25-07-2026

অনলাইন ডেস্ক

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের একজনসহ ভারতীয় ৯ নারীকে বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশ বা `পুশ-ইন`-এর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় গ্রামবাসীর তীব্র বাধার মুখে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর প্রধান খুঁটির (পিলার) ২০-এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ভারতের শ্রী রামপুর সীমান্ত এলাকা দিয়ে ৯ জন নারীকে জোর করে বাংলাদেশে পাঠাতে চায় বিএসএফ। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বাধা দিলে বিএসএফ সদস্যরা বাধ্য হয়ে তাঁদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হলে কিছু সময়ের জন্য সীমান্তজুড়ে উত্তেজনা দেখা দেয়। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী ও গ্রামবাসী জানান, ভোরে বিজিবির বাঁশির সংকেত শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনুপ্রবেশকারীদের প্রতিহত করেন।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টিয়া আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তা সফলভাবে প্রতিহত করে তাঁদের ভারতে ফেরত পাঠিয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।



  
  সর্বশেষ
বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে গৃহীত শান্তি প্রস্তাব
এগারো দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস
অপপ্রচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ গড়ে তোলার তাগিদ
পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com