| |
| তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, বন্যা আতঙ্কে নিম্নাঞ্চল |
| |
| |
| অনলাইন ডেস্ক উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২.১৪ মিটার—যা বিপৎসীমার (৫২.১৫ মিটার) মাত্র ১ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাাউবো) সূত্রে জানা গেছে, নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। উজান থেকে পানি আসা অব্যাহত থাকলে চরাঞ্চলের ফসলি জমি, কাঁচা রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডালিয়া পয়েন্টের তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তার পানি পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং পানি বিপৎসীমা অতিক্রম করলে তা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া আছে।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|