রবিবার, জুলাই ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে গৃহীত শান্তি প্রস্তাব   * এগারো দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস   * অপপ্রচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ গড়ে তোলার তাগিদ   * পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল   * এআই ব্যবহারে দায়িত্বশীলতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী   * শেয়ারবাজারে বড় ধাক্কা, উধাও সাড়ে ৯ হাজার কোটি টাকার মূলধন   * মেঘমল্লার বসুর পদত্যাগে ছাত্র ইউনিয়নে নতুন আলোচনা   * শাপলা চত্বর হত্যা মামলার বিচার শুরু ২৭ জুলাই, প্রস্তুতি সম্পন্ন   * ঢাকা-আরিচা মহাসড়কে চার যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২   * বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকিয়ে দিল বিজিবি  

   জাতীয়
মেঘমল্লার বসুর পদত্যাগে ছাত্র ইউনিয়নে নতুন আলোচনা
  Date : 25-07-2026

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন মেঘমল্লার বসু। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকের পদ থেকে তিনি পদত্যাগ করেন। তার পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদের পদত্যাগপত্রও গৃহীত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ‎সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।

তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‎বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু কর্তৃক দাখিলকৃত পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একইসঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও দায়বদ্ধতায় নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এই বিবেচনা থেকেই তারা স্বেচ্ছায় অব্যাহতিপত্র প্রেরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‎​বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে একাধিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও নীতির পরিপন্থি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিদায়ী নেতৃবৃন্দের দায়িত্ব পালনকালীন অবদানকে শ্রদ্ধার সঙ্গে বহন করছে এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করছে। একইসঙ্গে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার অধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং বৈষম্যহীন ও সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে পূর্বের মতোই দৃঢ় প্রত্যয়ে অগ্রসর হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।



  
  সর্বশেষ
বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে গৃহীত শান্তি প্রস্তাব
এগারো দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস
অপপ্রচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ গড়ে তোলার তাগিদ
পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com