রবিবার, জুলাই ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে গৃহীত শান্তি প্রস্তাব   * এগারো দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস   * অপপ্রচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ গড়ে তোলার তাগিদ   * পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল   * এআই ব্যবহারে দায়িত্বশীলতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী   * শেয়ারবাজারে বড় ধাক্কা, উধাও সাড়ে ৯ হাজার কোটি টাকার মূলধন   * মেঘমল্লার বসুর পদত্যাগে ছাত্র ইউনিয়নে নতুন আলোচনা   * শাপলা চত্বর হত্যা মামলার বিচার শুরু ২৭ জুলাই, প্রস্তুতি সম্পন্ন   * ঢাকা-আরিচা মহাসড়কে চার যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২   * বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকিয়ে দিল বিজিবি  

   জাতীয়
শাপলা চত্বর হত্যা মামলার বিচার শুরু ২৭ জুলাই, প্রস্তুতি সম্পন্ন
  Date : 25-07-2026

অনলাইন ডেস্ক

শাপলা চত্বরকেন্দ্রিক হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও বিচার কার্যক্রম আগামী সোমবার, ২৭ জুলাই শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শনিবার, ২৫ জুলাই এ তথ্য জানিয়েছেন।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী সোমবার মামলাটির বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এ মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও আবদুল জলিল মণ্ডল। এছাড়া একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুও এ মামলার আসামি।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।

ওই সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ করেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারের সঙ্গে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সম্পৃক্ততা ছিল। একই ঘটনায় একাত্তর টেলিভিশনের মাধ্যমে উসকানিমূলক প্রচারের অভিযোগ আনা হয় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকেন্দ্রিক ঘটনায় ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

আগামী সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।



  
  সর্বশেষ
বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে গৃহীত শান্তি প্রস্তাব
এগারো দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস
অপপ্রচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ গড়ে তোলার তাগিদ
পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com