রবিবার, জুলাই ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে গৃহীত শান্তি প্রস্তাব   * এগারো দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস   * অপপ্রচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ গড়ে তোলার তাগিদ   * পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল   * এআই ব্যবহারে দায়িত্বশীলতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী   * শেয়ারবাজারে বড় ধাক্কা, উধাও সাড়ে ৯ হাজার কোটি টাকার মূলধন   * মেঘমল্লার বসুর পদত্যাগে ছাত্র ইউনিয়নে নতুন আলোচনা   * শাপলা চত্বর হত্যা মামলার বিচার শুরু ২৭ জুলাই, প্রস্তুতি সম্পন্ন   * ঢাকা-আরিচা মহাসড়কে চার যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২   * বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন ঠেকিয়ে দিল বিজিবি  

   জাতীয়
ঢাকা-আরিচা মহাসড়কে চার যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
  Date : 25-07-2026

অনলাইন ডেস্ক

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিকল বাসকে কেন্দ্র করে চারটি যানবাহনের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকালে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। আবাস মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। সুজয় চলতি বছরের উচ্চমাধ্যমিক, এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সেটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করে। এরপর তার পেছনে থাকা কাভার্ডভ্যানও গতি কমিয়ে থামার চেষ্টা করে। কাভার্ডভ্যানটির পেছনে থাকা দুটি মোটরসাইকেলও থেমে যায়।

এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) তারেক বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে দেখে পেছনের যানবাহনগুলো একের পর এক ব্রেক করায় দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে দ্রুতগতির মিনিবাসটি মোটরসাইকেলগুলোকে ধাক্কা দেয়।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। যেহেতু ঘটনাটি মহাসড়কে ঘটেছে, তাই বিষয়টি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



  
  সর্বশেষ
বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে গৃহীত শান্তি প্রস্তাব
এগারো দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস
অপপ্রচার মোকাবিলায় নৈতিক মূল্যবোধ গড়ে তোলার তাগিদ
পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com