রবিবার, মে ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ৭ জেলায় বজ্রবৃষ্টি, ঝড়ের আশঙ্কা: আবহাওয়া বিভাগ   * সরকার পুলিশের স্বাধীনতা বাড়িয়েছে, জনগণের সেবায় এগিয়ে এসেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী   * সরকার দেশের স্বার্থ রক্ষা করবে, ক্ষতিকর চুক্তি হবে না: স্থানীয় সরকারমন্ত্রী   * আজ থেকে বিক্রি ২৬ মে’র ট্রেন টিকিট, ঈদ যাত্রার প্রস্তুতি শুরু   * মুজিব আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক, কেবলা ধানমন্ডি-৩২: সালাউদ্দিন আম্মার   * মিজানুর রহমান সিনহার মৃত্যু, দেশ হারাল এক প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী   * ৫০ লাখ পরিবারের মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার: প্রধানমন্ত্রী   * হজ যাত্রায় ১৫ বাংলাদেশি নিহত, ইতিমধ্যেই সৌদি পৌঁছেছেন হাজার হাজি   * রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে রোডম্যাপ জরুরি: তথ্যমন্ত্রী স্বপন   * মানচিত্রে বসবাস করলেই বাংলাদেশি, বাঙালি হওয়া বাধ্যতামূলক নয়  

   রাজধানী
ইডি ডাক কর্মচারীদের ৯ দফা দাবিতে আমরণ অনশনের ঘোষণা
  Date : 17-05-2026

অনলাইন ডেস্ক 

বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিভাগীয় (ইডি) ডাক কর্মচারীরা ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, দাবি আদায় না হলে আগামী ৮ জুন ২০২৬ থেকে ডাক অধিদপ্তরের সামনে কাফনের কাপড় মাথায় নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে দেশের ৮ হাজার ৫৩৪টি অবিভাগীয় ডাকঘরে ২৩ হাজার ২১ জন ইডি কর্মচারী কর্মরত রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত স্বল্প ভাতায় ডাক বিভাগের সকল সেবা প্রদান করে আসছেন। বর্তমান ভাতা অনুযায়ী একজন কর্মচারীর মাসিক আয় মাত্র ৪ হাজার থেকে ৫ হাজার ৮৪১ টাকার মধ্যে সীমাবদ্ধ, যা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে।
তারা অভিযোগ করেন, ২০১৮ সালের পর গত প্রায় আট বছরেও তাদের ভাতা বৃদ্ধি করা হয়নি। এছাড়া কোনো উৎসব ভাতা, ইনক্রিমেন্ট বা অবসরকালীন সুবিধাও প্রদান করা হয় না। অথচ বিভাগীয় কর্মচারীদের মতো একই ধরনের দায়িত্ব পালন করতে হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এর আগে ২০২৫ সালের ৪ নভেম্বর দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। সে সময় ডাক অধিদপ্তরের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ৯ দফা দাবির মধ্যে রয়েছে— ইডি কর্মচারীদের স্বীকৃতি প্রদান, স্বতন্ত্র বেতন স্কেল চালু, ৮ ঘণ্টা কর্মদিবস নির্ধারণ, উৎসব ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান, অবসরকালীন সুবিধা নিশ্চিতকরণ এবং বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন।
নেতৃবৃন্দ আরও জানান, আগামী ২৫ মে’র মধ্যে দাবি বাস্তবায়নের কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ৮ জুন থেকে আমরণ অনশন শুরু হবে। প্রয়োজনে সারাদেশের ইডি অফিসসহ সকল পোস্ট অফিস বন্ধের মতো কঠোর কর্মসূচিও দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে ডাক বিভাগের বৈষম্য দূর করে ইডি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।



  
  সর্বশেষ
৭ জেলায় বজ্রবৃষ্টি, ঝড়ের আশঙ্কা: আবহাওয়া বিভাগ
সরকার পুলিশের স্বাধীনতা বাড়িয়েছে, জনগণের সেবায় এগিয়ে এসেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
সরকার দেশের স্বার্থ রক্ষা করবে, ক্ষতিকর চুক্তি হবে না: স্থানীয় সরকারমন্ত্রী
আজ থেকে বিক্রি ২৬ মে’র ট্রেন টিকিট, ঈদ যাত্রার প্রস্তুতি শুরু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com