শনিবার, মে ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ৭ জেলায় বজ্রবৃষ্টি, ঝড়ের আশঙ্কা: আবহাওয়া বিভাগ   * সরকার পুলিশের স্বাধীনতা বাড়িয়েছে, জনগণের সেবায় এগিয়ে এসেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী   * সরকার দেশের স্বার্থ রক্ষা করবে, ক্ষতিকর চুক্তি হবে না: স্থানীয় সরকারমন্ত্রী   * আজ থেকে বিক্রি ২৬ মে’র ট্রেন টিকিট, ঈদ যাত্রার প্রস্তুতি শুরু   * মুজিব আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক, কেবলা ধানমন্ডি-৩২: সালাউদ্দিন আম্মার   * মিজানুর রহমান সিনহার মৃত্যু, দেশ হারাল এক প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী   * ৫০ লাখ পরিবারের মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার: প্রধানমন্ত্রী   * হজ যাত্রায় ১৫ বাংলাদেশি নিহত, ইতিমধ্যেই সৌদি পৌঁছেছেন হাজার হাজি   * রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে রোডম্যাপ জরুরি: তথ্যমন্ত্রী স্বপন   * মানচিত্রে বসবাস করলেই বাংলাদেশি, বাঙালি হওয়া বাধ্যতামূলক নয়  

   রাজনীতি
মুজিব আমাদের রাজনৈতিক পথপ্রদর্শক, কেবলা ধানমন্ডি-৩২: সালাউদ্দিন আম্মার
  Date : 16-05-2026

অনলাইন ডেস্ক

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে যখন দেশজুড়ে শোকের ছায়া, ঠিক তখনই তার অসুস্থতা ও মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহলের কুৎসিত উল্লাস প্রকাশের ঘটনা ঘটেছে। কারিনা কায়সারের মৃত্যুর পর ইন্টারনেটে চলা এই অমানবিক আচরণের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।

আজ শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কুরুচিপূর্ণ উল্লাসের পেছনে আওয়ামী লীগের রাজনৈতিক মানসিকতাকে দায়ী করে একটি কড়া স্ট্যাটাস দিয়েছেন।

রাকসু জিএস সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ ও তাদের মানবতাবোধের চরম সমালোচনা করে লেখেন: ‘আগেও বলেছি, আওয়ামীলীগের স্পেসিফিক কোনো ধর্ম নেই। দলই তাদের ধর্ম, রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২, আর পবিত্র নগরী গোপালগঞ্জ। এর বাইরে তাদের কোনো মানবতা কাজ করে না।’

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ কারিনা কায়সারের মৃত্যুর পর একশ্রেণীর মানুষের নেতিবাচক প্রতিক্রিয়াকে ইঙ্গিত করে তিনি আরও বলেন: ‘জুলাইয়ের পরিচিত মুখ কারিনা কায়সার আপুর মৃত্যুতে যেভাবে উল্লাস প্রকাশ করা হচ্ছে সেটাই তার প্রমাণ। আর এই আওয়ামীলীগ মাশরাফি-সাকিবদেরই আওয়ামিলীগ।’

উল্লেখ্য, লিভার-সংক্রান্ত তীব্র জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (১৫ মে) ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার।

পারিবারিক সূত্রে জানা যায়, কারিনা যখন হাসপাতালের বিছানায় লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন এবং তার পরিবার চরম কঠিন সময় পার করছিল, তখনও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের চরম নেতিবাচক ও অমানবিক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ তার এই মারাত্মক অসুস্থতাকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য করতেও দ্বিধাবোধ করেনি। সামাজিক মাধ্যমে জুলাই বিপ্লবের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা কারিনাকে নিয়ে এই ধরনের হিংসাত্মক আচরণ দেশের রাজনীতির এক ‘আহত ও রুগ্ন অংশের’ প্রতিফলন বলে মনে করছেন সচেতন মহল।



  
  সর্বশেষ
৭ জেলায় বজ্রবৃষ্টি, ঝড়ের আশঙ্কা: আবহাওয়া বিভাগ
সরকার পুলিশের স্বাধীনতা বাড়িয়েছে, জনগণের সেবায় এগিয়ে এসেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
সরকার দেশের স্বার্থ রক্ষা করবে, ক্ষতিকর চুক্তি হবে না: স্থানীয় সরকারমন্ত্রী
আজ থেকে বিক্রি ২৬ মে’র ট্রেন টিকিট, ঈদ যাত্রার প্রস্তুতি শুরু



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com