শনিবার, মে ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ন্যায়বিচারের পক্ষে, বিচারকদের সমর্থনে সরকার: আইনমন্ত্রী   * ভূমিকম্পে কাঁপলো রংপুর   * সরকারের দৃঢ় মনোবল, বন্ধ চিনিকল পুনঃচালু করতে উদ্যোগ   * সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রী হজযাত্রী মারা গেছেন   * হামের প্রকোপে উদ্বেগ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু   * প্রতিশ্রুতি পূরণে দলের নেতাকর্মীদের পাশে থাকার আবেদন প্রধানমন্ত্রীর   * সংসদে স্বার্থপর ব্যবসায়ীদের কার্যক্রম: মহসিন রশিদের অভিযোগ   * বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে সামাজিক সংহতির আহ্বান   * একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা   * শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে:ড. আ ন ম এহছানুল হক মিলন  

   রাজধানী
একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা
  Date : 09-05-2026

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাতে উপজেলার রাউৎকোনা গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় গৃহকর্তা ফোরকান মিয়া এখন পলাতক রয়েছেন।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। নিহতদের মধ্যে রয়েছেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন এবং তাদের তিন সন্তান- মীম, মারিয়া ও ফারিয়া।

নিহত অপর একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। হত্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার (৮ মে) রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে।

তবে শনিবার সকালে হঠাৎ পাঁচজনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তিন শিশু, এক নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। একসঙ্গে একই পরিবারের পাঁচজনের এমন নির্মম মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

প্রতিবেশীরা বলছেন, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। ওই বিরোধের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যেতে পারেন।

গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে এবং ঘটনার পর থেকেই গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

তিনি আরও জানান, ঘটনার কারণ ও বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম জোরদার করেছে।



  
  সর্বশেষ
ন্যায়বিচারের পক্ষে, বিচারকদের সমর্থনে সরকার: আইনমন্ত্রী
ভূমিকম্পে কাঁপলো রংপুর
সরকারের দৃঢ় মনোবল, বন্ধ চিনিকল পুনঃচালু করতে উদ্যোগ
সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রী হজযাত্রী মারা গেছেন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com