| |
| ৫০ লাখ পরিবারের মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার: প্রধানমন্ত্রী |
| |
| |
| অনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ অনেক বেশি থাকবে। আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের জনসভায় পৌঁছানোর পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এরপর জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে আরেকটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের ব্যাপারে বলেছিলাম। তারই অংশ হিসেবে আজকে চাঁদপুর সফর করছি। আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এ সময় কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।
|
| |
|
|
|
|
|
সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস
২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড,
মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১,
০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com
|
|
| |
|