মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম শুরু   * ডাকার ফোরামে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার   * টেকনাফে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার, পাহাড় থেকে পাওয়া যায়   * সংসদ অধিবেশন সরাসরি দেখার ৬ শর্তে শিক্ষার্থীদের জন্য সুযোগ   * এসএসসি কেন্দ্র পরিদর্শনের পর মাহদী আমিনের বার্তা   * চলতি সপ্তাহে প্রকাশ হবে এইচএসসি পরীক্ষার সময়সূচী   * নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়টি ব্যাখ্যা করল জামায়াত   * ইইউ ও বাংলাদেশের অংশীদারত্ব চুক্তি, সহযোগিতায় নতুন মাত্রা   * রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ   * ১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র জমা দিল  

   আন্তর্জাতিক
ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ `দীর্ঘ ও কঠিন` কাজ: ট্রাম্প
  Date : 21-04-2026

অনলাইন ডেস্ক

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।  খবর দ্য ডনের। 

Advertisement

পোস্টে তিনি লেখেন, অপারেশন ‘মিডনাইট হ্যামার’ ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া।

অপারেশন ‘মিডনাইট হ্যামার’ গত বছরের জুনে ইরানে চালানো মার্কিন অভিযান।  এতে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায়।

ওই পোস্টে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতি ক্ষোভও ঝাড়েন ট্রাম্প।  লেখেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তাদের সব সময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে-লুজারস!!!’

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ব্যতিক্রম ঘটলে দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।



  
  সর্বশেষ
৫ পুলিশ সুপার বদলি, নতুন দায়িত্ব গ্রহণ
সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম শুরু
ডাকার ফোরামে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার
টেকনাফে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার, পাহাড় থেকে পাওয়া যায়



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com