মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম শুরু   * ডাকার ফোরামে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার   * টেকনাফে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার, পাহাড় থেকে পাওয়া যায়   * সংসদ অধিবেশন সরাসরি দেখার ৬ শর্তে শিক্ষার্থীদের জন্য সুযোগ   * এসএসসি কেন্দ্র পরিদর্শনের পর মাহদী আমিনের বার্তা   * চলতি সপ্তাহে প্রকাশ হবে এইচএসসি পরীক্ষার সময়সূচী   * নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়টি ব্যাখ্যা করল জামায়াত   * ইইউ ও বাংলাদেশের অংশীদারত্ব চুক্তি, সহযোগিতায় নতুন মাত্রা   * রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ   * ১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র জমা দিল  

   জাতীয়
চলতি সপ্তাহে প্রকাশ হবে এইচএসসি পরীক্ষার সময়সূচী
  Date : 21-04-2026

অনলাইন ডেস্ক

চলতি সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এইচএসসি পরীক্ষা পিছিয়েছি। তারা আর কোনো আপত্তি দেয়নি।

রুটিন চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে।’

আজ এসএসসির প্রথম দিনের পরীক্ষা শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের প্রথমদিনের পরীক্ষায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও প্রশ্নফাঁস হয়নি।

পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণ করা হবে।

সারা দেশে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষার শুরু হয়।



  
  সর্বশেষ
৫ পুলিশ সুপার বদলি, নতুন দায়িত্ব গ্রহণ
সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম শুরু
ডাকার ফোরামে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার
টেকনাফে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার, পাহাড় থেকে পাওয়া যায়



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com