মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম শুরু   * ডাকার ফোরামে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার   * টেকনাফে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার, পাহাড় থেকে পাওয়া যায়   * সংসদ অধিবেশন সরাসরি দেখার ৬ শর্তে শিক্ষার্থীদের জন্য সুযোগ   * এসএসসি কেন্দ্র পরিদর্শনের পর মাহদী আমিনের বার্তা   * চলতি সপ্তাহে প্রকাশ হবে এইচএসসি পরীক্ষার সময়সূচী   * নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়টি ব্যাখ্যা করল জামায়াত   * ইইউ ও বাংলাদেশের অংশীদারত্ব চুক্তি, সহযোগিতায় নতুন মাত্রা   * রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ   * ১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র জমা দিল  

   রাজধানী
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ
  Date : 21-04-2026

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিতের অভিযোগে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেন তারা।

ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত এবং দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি কর্তৃক প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, রোববার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এটেনডেন্ট কর্তৃক দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা এবং মবের শিকার হন। এর পরিপ্রেক্ষিতে ‘ইন্টার্ন ডক্টর’স সোসাইটি, আরএমসিএইচ’-এর পক্ষ থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে। সকাল ৯টায় মানববন্ধনে অংশগ্রহণের জন্য সব ইন্টার্ন চিকিৎসককে আহ্বান জানানো হচ্ছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রামেকের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, ২৪ ঘণ্টার কর্মবিরতির মধ্য দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এক দফা এক দাবি সুষ্ঠু কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া তারা দুই দিনের হেনস্তার ঘটনায় তিনি বিচার দাবি করেন।



  
  সর্বশেষ
৫ পুলিশ সুপার বদলি, নতুন দায়িত্ব গ্রহণ
সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম শুরু
ডাকার ফোরামে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার
টেকনাফে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার, পাহাড় থেকে পাওয়া যায়



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com