রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ডা. মাহমুদা আলম মিতু সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনীত প্রার্থী"   * আগামী ২ জুলাই থেকে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।   * প্রধানমন্ত্রীর নির্দেশ: স্বাস্থ্যমন্ত্রীকে প্রশংসা কম করার পরামর্শ   * জয়যাত্রা’ জাহাজ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, জানান নৌপরিবহনমন্ত্রী   * বাইকারদের জন্য রাজধানীতে সুখবর, আসছে নতুন পদক্ষেপ   * ভারত পর্যালোচনা করছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ   * হাসপাতাল ও পেট্রোল পাম্পে গেলেন জামায়াত আমির   * হামের টিকা না দিয়ে অপরাধ করেছে বিগত দুটি সরকার: প্রধানমন্ত্রী   * শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপ, বন্ধ হবে কোচিং বাণিজ্য   * বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইটের যাত্রা শুরু, সৌদি আরবে অবতরণ  

   আন্তর্জাতিক
পাকিস্তানে আবারও বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, সোমবার শুরু
  Date : 18-04-2026

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আগামী সোমবার দ্বিতীয় দফা আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে। ইরানি সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সিএনএন। তবে যুক্তরাষ্ট্র আলোচনার সময়সূচির বিষয়ে নিশ্চিত করেনি।

সিএনএন জানায়, একজন ইরানি কর্মকর্তা তাদের জানিয়েছেন, সোমবার পাকিস্তানে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন কর্মকর্তারা আলোচনার সময়সূচি নিশ্চিত না করলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অনেক ভালো কিছু ঘটছে এবং এর মধ্যে লেবাননও রয়েছে।’

ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল রোববারই পাকিস্তানে পৌঁছাবে এবং সোমবার আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও সেখানে কোনো অগ্রগতি হয়নি। পরে পাকিস্তানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসতে সম্মত হয় দুই দেশ।

পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়। বর্তমানে দুই দেশের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন করে সংলাপের সুযোগ তৈরি হয়েছে।

আসন্ন বৈঠককে ঘিরে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য প্রদেশ থেকে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।

এর আগে টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ১১ এপ্রিল ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই তা শেষ হয়।



  
  সর্বশেষ
ডা. মাহমুদা আলম মিতু সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনীত প্রার্থী"
আগামী ২ জুলাই থেকে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর নির্দেশ: স্বাস্থ্যমন্ত্রীকে প্রশংসা কম করার পরামর্শ
জয়যাত্রা’ জাহাজ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, জানান নৌপরিবহনমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com