মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম শুরু   * ডাকার ফোরামে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার   * টেকনাফে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার, পাহাড় থেকে পাওয়া যায়   * সংসদ অধিবেশন সরাসরি দেখার ৬ শর্তে শিক্ষার্থীদের জন্য সুযোগ   * এসএসসি কেন্দ্র পরিদর্শনের পর মাহদী আমিনের বার্তা   * চলতি সপ্তাহে প্রকাশ হবে এইচএসসি পরীক্ষার সময়সূচী   * নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়টি ব্যাখ্যা করল জামায়াত   * ইইউ ও বাংলাদেশের অংশীদারত্ব চুক্তি, সহযোগিতায় নতুন মাত্রা   * রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ   * ১১ দলীয় ঐক্য সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র জমা দিল  

   জাতীয়
এসএসসি কেন্দ্র পরিদর্শনের পর মাহদী আমিনের বার্তা
  Date : 21-04-2026

অনলাইন ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে রাজধানীর একাধিক কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (২১ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে করা পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে মাহদী আমিন লিখেছেন, ‘আজ কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকালেই পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম।

তিনি আরো লেখেন, ‘দেখেছি, শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছেন। পরীক্ষার্থীরাও প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে।’

শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে সহানুভূতির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘ফলাফল যাই হোক, আসুন, সবাই আমাদের এই সন্তানদের সহানুভূতি ও প্রেরণা নিয়ে মূল্যায়ন করি। কারণ, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো তারাই।



  
  সর্বশেষ
৫ পুলিশ সুপার বদলি, নতুন দায়িত্ব গ্রহণ
সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কার্যক্রম শুরু
ডাকার ফোরামে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার
টেকনাফে ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার, পাহাড় থেকে পাওয়া যায়



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com