বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব   * ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী   * "কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"   * সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস   * অভিভাবকদের জন্য সুখবর, হামের টিকা পেয়ে মনোসংযোগে স্বস্তি   * সরকারের ব্যয় সংস্থানে ব্যাংক ঋণের মাত্রা বেড়ে গেছে, দুশ্চিন্তা বাড়ছে   * মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ   * ডিএসসিসির উদ্যোগে ঢামেকের ফুটপাত ফুলে ফুলে সাজল   * ঢাবির প্রো-ভিসি পদে নতুন দায়িত্বে ড. আবদুস সালাম   * এনবিআর কর্তৃক অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো  

   দেশজুড়ে
মুরাদনগরে কৃষক হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
  Date : 12-04-2026

#ঘটনার ৬ দিনেও মূল আসামীরা অধরা

আক্তার হোসেন ভূইয়াঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষক মাওলা সরকার হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার সকালে উপজেলার  কোম্পানীগঞ্জ- নবীনগর সড়কের বাঙ্গরা ডাক বাংলার সামনে  স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  ভোগান্তিতে পড়েন শতো শতো যাত্রী। আধা ঘন্টা পর থানা পুলিশ এসে হত্যা মামলার আসামীদের আটকের আশ্বাস দিলে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে বিচারের দাবিতে   থানার সামনে গিয়ে অবস্থান নেন

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ কৃষককে রাতের আধারে নির্মমভাবে হত্যা করা হলেও এখনো পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। নিহতের ৫ টি  শিশু সন্তান। তাদের সকলের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে।  
বক্তারা আরো বলেন, এখানে শুধু একজনকে হত্যা করা হয়নি। খুন করা হয়েছে পুরো একটা সাজানো পরিবার। 
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা  বিরাজ করছে। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মহেশপুর গ্রামের ফিরোজ মিয়া  বলেন, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য হুমকি। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

মানববন্ধনে অংশগ্রহণকারী মাওলা সরকারের স্বজনরা বলেন, আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি। এখন আমরা শুধু হত্যাকারীদের বিচার চাই। দ্রুত গ্রেপ্তার না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে  বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামের নিরহ কৃষক মাওলা সরকারকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্ক্রিমের সেচ প্রকল্প নিয়ে  পূর্ব বিরুধের জেরে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানা যায়। 
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার প্রধান আসামী  খোরশেদ আলমসহ  ১০ জনকে এজাহার নামীয় ও ৫ জন অজ্ঞাত  আসামী করে বাঙ্গরা বাজার থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন।

এবিষয়ে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল কাদের বলেন, এজাহার নামীয় মামলার ৯ নাম্বার আসামি গ্রেপ্তার করা হয়েছে।  বাকীদের আটক অভিযান অব্যাহত। 



  
  সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব
‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী
"কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"
সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com