সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   দেশজুড়ে
মুরাদনগরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত
  Date : 14-05-2026

আক্তার হোসেন ভূঁইয়া 

কুমিল্লার মুরাদনগর-এ আধুনিক কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং “ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন-এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে ও কৃষিবিদ নুর আলমের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা অতিরিক্ত পরিচালক (শস্য) কৃষিবিদ আল-মামুন রাসেল এবং মুরাদনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।

কংগ্রেসে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষিপণ্যের টেকসই ভ্যালুচেইন গড়ে তোলা, অধিক ফলন নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজির খামার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক - কৃষাণী  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি,  ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। 



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com