সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   দেশজুড়ে
ডাঃ হ্যানিম্যানের জন্মজয়ন্তী ও বিজ্ঞানভিত্তিক সেমিনার অনুষ্ঠিত
  Date : 17-05-2026

স্টাফ রিপোর্টার 


নান্দাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে গতকাল ১৬ মে শনিবার বিশ্ব হোমিওপ্যাথির জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মজয়ন্তী উদ্‌যাপন ও বিজ্ঞানভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চিকিৎসক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আসলাম উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক গবেষণা ও তথ্যনির্ভর চিকিৎসা ব্যবস্থার সাথে হোমিওপ্যাথিকে যুগোপযোগীভাবে উপস্থাপন করতে হবে। তিনি গবেষণা, মানবসেবা ও নৈতিক চিকিৎসা চর্চার উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ আহসান জামিল, ডাঃ তাহমিনা আক্তার, ডাঃ ফাতেমা আক্তার, ডাঃ হোসাইন আহাম্মদ, সাংবাদিক মজিবুর রহমান, সাংবাদিক সামছুল হুদা ও সাংবাদিক আঃ কাদির। বক্তারা ডাঃ হ্যানিম্যানের অবদান স্মরণ করে বলেন, মানবকল্যাণে হোমিওপ্যাথির ইতিবাচক ভূমিকা আরও বিস্তৃত করতে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী আর রাফি, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

সভায় সভাপতিত্ব করেন নান্দাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ এনামুল হক। তিনি তাঁর সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, গবেষণা ও মানবসেবামূলক উদ্যোগ তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বিজ্ঞানসম্মত ও আধুনিক চিকিৎসা শিক্ষা বিস্তারের প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও জ্ঞানবিনিময়মূলক পরিবেশে সম্পন্ন হয়।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com