শনিবার, জুলাই ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের   * তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, মন্ত্রণালয়ের সতর্কতা   * সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী   * জুলাই গণহত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি   * চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী   * ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী   * খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী   * সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট   * জামায়াত থেকে বহিষ্কার হলেও এমপি পদ যাবে না, বললেন ইসি কমিশনার   * মেজর (অব.) মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, দুই দিনের রিমান্ড মঞ্জুর  

   দেশজুড়ে
বাঙ্গরায় মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২
  Date : 13-05-2026

আক্তার হোসেন ভূইয়াঃ


কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ উত্তর পাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

আটককৃতরা হলেন— হায়দরাবাদ গ্রামের আবু তাহের মিয়ার ছেলে মো. আল আমিন (৩৪) এবং মৃত তবদুল হোসেনের ছেলে হাবিবুর রহমান হাবু মিয়া (৭০)। একই মামলায় মৃত তবদুল হোসেনের ছেলে খায়ের মিয়া (৬৫) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার   দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই (নিঃ) রিয়াজুল মোস্তফা ও এএসআই (নিঃ) মো. আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ হায়দরাবাদ উত্তর পাড়ায় খায়ের মিয়ার বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে আল আমিনের কাছ থেকে দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া হাবু মিয়ার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী খায়ের মিয়া পালিয়ে গেলেও তার ঘর থেকে আরও ছয় বোতল বিদেশি মদ ও নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে মোট আট বোতল বিদেশি মদ (প্রায় ২ দশমিক ৭২৫ লিটার), ১২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৩ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল আলম বলেন, “জিরো টলারেন্স নীতির আওতায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে হায়দরাবাদ গ্রামে অভিযান চালিয়ে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, বুধবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



  
  সর্বশেষ
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, মন্ত্রণালয়ের সতর্কতা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
জুলাই গণহত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com