সোমবার, জুন ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নিম্ন আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীদের মুখে স্বস্তির হাসি   * সীমান্তে পুশইন মোকাবিলায় বিজিবির তৎপরতা: স্বরাষ্ট্রমন্ত্রী   * সরকারে যোগ দেওয়ার মূল্য এতটা কঠিন হবে ভাবিনি: ফারুকী   * ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন   * ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর   * যাত্রী কল্যাণ সমিতি: এবার ঈদে ৪৩৮ প্রাণহানি   * সংসদের বাজেট অধিবেশন শুরু   * যাত্রীদের জন্য সুখবর, বাড়ছে মেট্রোর ট্রিপ সংখ্যা   * শিশু হত্যা মামলার রায়ে সন্তুষ্ট পরিবার   * বিচারক দীর্ঘ ৪১ মিনিট রায় ঘোষণা, আসামি নীরব  

   রাজধানী
যাত্রীদের জন্য সুখবর, বাড়ছে মেট্রোর ট্রিপ সংখ্যা
  Date : 07-06-2026

অনলাইন ডেস্ক

মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের যাতায়াতের সুবিধা ও চাহিদার কথা বিবেচনা করে মেট্রোরেলের চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ রোববার থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে। বর্তমানে এই ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যায়।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, বর্ধিত এই সময়ে প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে বাড়তি ট্রিপ দেয়া হবে। এই সময়সূচি চূড়ান্ত করার আগে গত এক মাস ধরে মাঠপর্যায়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল-এর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শুরুতে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চালানোর একটি বড় পরিকল্পনা ছিল। তবে এক লাফে অনেক বেশি সময় বাড়ালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তাই আপাতত ২০ মিনিট করে সময় বাড়িয়ে যাত্রীদের সাড়া দেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে প্রয়োজন অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে।

এর আগে গত বছরের অক্টোবরেও মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু হয় এবং রাতেও আধা ঘণ্টা সময় বাড়ানো হয়েছিল।



  
  সর্বশেষ
নিম্ন আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীদের মুখে স্বস্তির হাসি
সীমান্তে পুশইন মোকাবিলায় বিজিবির তৎপরতা: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারে যোগ দেওয়ার মূল্য এতটা কঠিন হবে ভাবিনি: ফারুকী
ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com