সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   দেশজুড়ে
মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা
  Date : 07-06-2026

আক্তার হোসেন ভূইয়া 

মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলা সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আব্দুল মুমিন, মুফতি ফজলুল হক, মুফতি সাদেকুল ইসলাম, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা ইউসুফ, মুফতি মানসুর কবীর, মুফতি মাহমুদ হাসান, মাওলানা জাকারিয়া, মুফতি বোরহান উদ্দিন, মুফতি কামরুজ্জামান মুরাদী, মাওলানা নাঈম সরকার, মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা তারেক, মাওলানা আলমগীর হোসাইন, মুফতি আবু মুসা, মাওলানা রাশেদুল ইসলাম, সাংবাদিক কাজী শরীফুদ্দিন আহাম্মেদ, মো. নাজমুল হাসান ও আমজাদসহ অনেকে।

বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদ ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কওমি ওলামা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সচেতন নাগরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com