সোমবার, জুন ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * নিম্ন আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীদের মুখে স্বস্তির হাসি   * সীমান্তে পুশইন মোকাবিলায় বিজিবির তৎপরতা: স্বরাষ্ট্রমন্ত্রী   * সরকারে যোগ দেওয়ার মূল্য এতটা কঠিন হবে ভাবিনি: ফারুকী   * ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন   * ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর   * যাত্রী কল্যাণ সমিতি: এবার ঈদে ৪৩৮ প্রাণহানি   * সংসদের বাজেট অধিবেশন শুরু   * যাত্রীদের জন্য সুখবর, বাড়ছে মেট্রোর ট্রিপ সংখ্যা   * শিশু হত্যা মামলার রায়ে সন্তুষ্ট পরিবার   * বিচারক দীর্ঘ ৪১ মিনিট রায় ঘোষণা, আসামি নীরব  

   দেশজুড়ে
লক্ষ্মীপুরে শিশুকে জিম্মি করে ছিনতাই,অজ্ঞান গৃহবধূ
  Date : 12-04-2026

 

নাজমুল হোসেন

 লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শিশুকে জিম্মি করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আইয়ুব আলী পুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোরশেদ এর নতুন বাড়িতে চারজন ছিনতাইকারী সিএনজি করে আসে। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী ছিলেন। তারা বাড়িতে প্রবেশ করে আড়াই বছর বয়সী শিশু তানহাকে জিম্মি করে তার মা ফাতেমা আক্তার কাজলের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা কাজলের কানের দুল ও তার মায়ের দুই জোড়া কানের দুলসহ গলার হার এবং প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা নিয়ে যায়।
এ সময় শিশুটির কানের দুলও খুলে নেয় তারা। ঘটনার সময় ভয় ও ধাক্কা দিয়ে গৃহবধূ কাজলের গাড়ে আঘাত করে।
পরে কাজলের বড় ছেলে আল মাকাদ্দিস, যিনি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, বাড়িতে এসে দরজার বাইরে ছিটকিনি আটকানো দেখতে পান। ঘরে ঢুকে তিনি তার ছোট বোন তানহাকে এক কক্ষে এবং তার মাকে অন্য কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি তার বাবা মোরশেদকে ফোনে বিষয়টি জানান।
খবর পেয়ে মোরশেদ বাড়িতে এসে স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে সদর হাসপাতালে নিয়ে যান ও জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করলে সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সদর মডেল থানার ইনচার্জ এর সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন পুলিশ তদন্ত করেছেন।



  
  সর্বশেষ
নিম্ন আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীদের মুখে স্বস্তির হাসি
সীমান্তে পুশইন মোকাবিলায় বিজিবির তৎপরতা: স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারে যোগ দেওয়ার মূল্য এতটা কঠিন হবে ভাবিনি: ফারুকী
ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com