শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   অন্যান্য
‘গার্ডিয়ান অব দ্যা আর্থ অ্যাওয়ার্ড’ পেলো গণ উন্নয়ন কেন্দ্র
  Date : 28-10-2025

অনলাইন ডেস্ক

উত্তরাঞ্চলের চরাঞ্চলভিত্তিক মানুষের উন্নয়ন, ক্ষমতায়ন এবং টেকসই পরিবর্তনে অসামান্য অবদানের জন্য গণ উন্নয়ন কেন্দ্র (GUK) অর্জন করেছে ‘গার্ডিয়ান অব দ্যা আর্থ’ অ্যাওয়ার্ড। এই সম্মাননা প্রদান করা হয় ২৫ অক্টোবর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ইন্টারন্যাশনাল কনফারেন্স হল-এ এক অনুষ্ঠানে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের রাষ্ট্রদূত হাজী হারিস বিন হাজী ওথমান। অ্যাওয়ার্ডটি প্রদান করেছে ‘গ্লোবার ল থিকার্স সোসাইটি’ (Global Law Thinkers Society)। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। তিনি বলেন, এই অর্জনটি উত্তরাঞ্চলের চরবাসীর প্রতি GUK-এর দীর্ঘদিনের অঙ্গীকার এবং নিবেদনের স্বীকৃতি।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী জয়া আহসানসহ দেশি ও বিদেশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়।

এটি সত্যিই একটি বড় অর্জন, বিশেষ করে এমন একটি সংস্থার জন্য যেটি অন্যায়, বৈষম্য ও দারিদ্র্যের বিরুদ্ধে কাজ করে। GUK-এর কাজ এবং প্রতিশ্রুতি কেবল উত্তরাঞ্চল-এর মানুষই নয়, দেশের উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে সহায়তা করছে।

 



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com