বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব   * ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী   * "কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"   * সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস   * অভিভাবকদের জন্য সুখবর, হামের টিকা পেয়ে মনোসংযোগে স্বস্তি   * সরকারের ব্যয় সংস্থানে ব্যাংক ঋণের মাত্রা বেড়ে গেছে, দুশ্চিন্তা বাড়ছে   * মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ   * ডিএসসিসির উদ্যোগে ঢামেকের ফুটপাত ফুলে ফুলে সাজল   * ঢাবির প্রো-ভিসি পদে নতুন দায়িত্বে ড. আবদুস সালাম   * এনবিআর কর্তৃক অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো  

   অন্যান্য
বিসিসিসিআই এর সভাপতি নির্বাচিত মোহাম্মদ খোরশেদ আলম
  Date : 19-10-2025

অনলাইন ডেস্ক

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) ২০২৫–২০২৭ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের খ্যাতনামা শিল্পোদ্যোক্তা ও ইন্টিমেট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম।

গত ৯ অক্টোবর বিকাল ৩টা ৩০ মিনিটে বিসিসিসিআই-এর গুলশান কার্যালয়ে এক আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিসিসিসিআই-এর প্রশাসক মোসাম্মত নারগিস মুরশিদা নতুন সভাপতির হাতে নির্বাহী কমিটির দায়িত্ব তুলে দেন। এ সময় থেকে মোহাম্মদ খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে বিসিসিসিআই-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

মোহাম্মদ খোরশেদ আলম দেশের বস্ত্র ও শিল্প খাতে চার দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি লিটল গ্রুপের চেয়ারম্যান এবং ইন্টিমেট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও ডায়মন্ড সিল্ক ইন্ডাস্ট্রিজ, এইচ.এন. ফ্যাব্রিক্স, ডায়মন্ড বাটন ইন্ডাস্ট্রিজ, ডায়মন্ড থ্রেড ইন্ডাস্ট্রিজ, লিটল স্টার স্পিনিং মিলস, ইন্টিমেট স্পিনিং মিলস ও ইয়ার্ডান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন।

এছাড়া তিনি ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা ব্যাংকিং খাতে তাকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিয়েছে।

ব্যবসায়িক কর্মকাণ্ডে তিনি চীনের শীর্ষ কয়েকটি কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছেন। এর মধ্যে রয়েছে শাংহাই নানশি ফরেন ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ট্রেডিং কো. লিমিটেড, ডেনএয়ার গ্রুপ, নিংবো সানহি টেক্সটাইল টেক কো. লিমিটেড এবং ব্রডেনউইন মেশিনারি জিয়াংসু কো. লিমিটেড।

এছাড়াও তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর পরিচালক ও বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (এনআইটিইআর)-এর গভর্নিং বডির সদস্য এবং বিএসটিআইয়ের টেক্সটাইল ও পাট বিভাগীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা বিসিসিসিআই-এর কার্যক্রমকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রসারিত করবে বলে ব্যবসায়িক মহলে আশা করা হচ্ছে।



  
  সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব
‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী
"কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"
সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com