শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   অন্যান্য
কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি প্রদান অনুষ্ঠিত
  Date : 15-10-2025
বুলবুল হোসেন, কালিহাতী প্রতিনিধিঃ 
 
টাঙ্গাইলের কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি–২০২৪-এর বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যেই অগাধ সম্ভাবনা লুকিয়ে আছে। তাদের সঠিক শিক্ষা ও অনুপ্রেরণা দিতে পারলে ভবিষ্যতে তারা দেশকে এগিয়ে নিতে পারবে। প্রোটেক্টিভ ইসলামী লাইফের এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।  অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সন্তানদের প্রতি দায়িত্বশীল হোন, তাদের সময় দিন এবং তাদের মধ্যে মানবিকতা ও দেশপ্রেম জাগ্রত করুন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। তিনি বলেন, বৃত্তি শুধু একটি পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণা। আমাদের সন্তানরা যেন সততা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দিতে পারে এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন,
সন্ধ্যার পর বাচ্চাদের বাইরে যেতে না দেওয়া এবং অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা উচিত। এতে তারা মনোযোগী হয়ে পড়াশোনায় আরও ভালো করতে পারবে।
 
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ। সভাপতিত্ব করেন, প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি পরিচালক কাশেম মিয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আলম ভুঁইয়া।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন প্রশাসন কর্মকর্তা মিজানুর রহমান।
 
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন।


  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com