বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব   * ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী   * "কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"   * সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস   * অভিভাবকদের জন্য সুখবর, হামের টিকা পেয়ে মনোসংযোগে স্বস্তি   * সরকারের ব্যয় সংস্থানে ব্যাংক ঋণের মাত্রা বেড়ে গেছে, দুশ্চিন্তা বাড়ছে   * মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ   * ডিএসসিসির উদ্যোগে ঢামেকের ফুটপাত ফুলে ফুলে সাজল   * ঢাবির প্রো-ভিসি পদে নতুন দায়িত্বে ড. আবদুস সালাম   * এনবিআর কর্তৃক অনলাইন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো  

   কৃষি সংবাদ
চারপাশে উঁকি মারছে দীপ্ত লুচি, চেনেন কি?
  Date : 04-10-2025

অনলাইন ডেস্ক

আমাদের চারপাশে উঁকি মারছে অনেক গুল্ম জাতীয় উদ্ভিদ। সবগুলোকে আমরা কি চিনতে পারি? যা আমাদের পরিবেশ রক্ষা করে না শুধু; ওষুধি গুণেও চমকপ্রদ। তার মধ্যে উল্লেখযোগ্য দীপ্ত লুচি। নাম শুনতে বেশ অচেনা লাগলেও গুল্ম জাতীয় এ উদ্ভিদ আমাদের সবার খুব পরিচিত।

দীপ্ত লুচি পাতাকে শিশুরা ইংলিশ মাছ বা চিংড়ি মাছ বলে। কারণ এ গুল্ম জাতীয় উদ্ভিদ দিয়ে তারা মাছ বানিয়ে খেলা করে। এই গাছের পাতা, ফুল দেখতে অনেকটা লুচির মতো। পাতাগুলো বেশ প্রশস্ত ও মসৃণ। এ গাছে সূর্যের আলো পড়লে এক ধরনের আলো দেখা যায়। তাই এর নাম দীপ্ত লুচি।

দীপ্ত লুচি গাছের বৈজ্ঞানিক নাম পেপেরোমিয়া পেলাসিডা। যা পাইপারেসিয়া পরিবারের গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদটি ১৫ থেকে ৪৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, যা সাধারণত স্যাঁতসেঁতে কম আলোযুক্ত স্থানে হয়। প্রাচীনকাল থেকেই উদ্ভিদটি ওষুধি কাজে ব্যবহার হয়ে আসছে।

উপকারিতা
১. দীপ্ত লুচির পাতা ও কাণ্ডের নির্যাস ব্যথা কমাতে সাহায্য করে। বাতজনিত ব্যথা, মাথা ব্যথা কিংবা শরীরের অন্যান্য ব্যথায় এটি কার্যকর।
২. শরীরের প্রদাহজনিত সমস্যায়, যেমন- গাউট ও আর্থ্রাইটিসে এ গাছের নির্যাস প্রদাহ কমায়।
৩. উদ্ভিদটির তেল ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে। বিশেষ করে ধানের ব্রাউন স্পট রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে এটি কার্যকর।
৪. সক্রিয় যৌগ ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
৫. পাতার নির্যাস জ্বর কমাতে সহায়ক। এর প্রভাব অ্যাসপিরিনের মতোই কার্যকর বলে গবেষণায় দেখা গেছে।
৬. উদ্ভিদের নির্যাস ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে পেনিসিলিনের থেকেও শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব দেখায়।
৭. ব্রাজিলে এ গাছ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে ব্যবহৃত হয়। যে কারণে উদ্ভিদটি ব্রাজিলে খুবই সুপরিচিত।
৯. এ গাছের নির্যাস শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের করে দিতে সহায়ক। ফলে কিডনির কার্যকারিতা বাড়ে।
১০. এটি পিত্তরস নিঃসরণ বাড়ায়, যা হজম ও লিভারের সুস্থতার জন্য উপকারী।
১১. শরীরের ভেতরের অতিরিক্ত উত্তাপ কমাতে সাহায্য করে, ফলে জ্বর বা শরীর গরম হয়ে গেলে আরাম দেয়।
১২. এর তাজা পাতা সালাদ হিসেবে খেলে বা ইনফিউশন তৈরি করে খেলে গাউট ও আর্থ্রাইটিসে উপকার পাওয়া যায়।
১৩. শ্বাসকষ্টজনিত রোগ যেমন- হাঁপানি ও ব্রঙ্কাইটিসের চিকিৎসায় দিপ্ত লুচি পাতার নির্যাস ব্যবহার হয়।
১৪. এর তাজা পাতার নির্যাস ক্ষত, ফোড়া ও ব্রণে ব্যবহার করলে দ্রুত আরোগ্য আসে।
১৫. পাতা ও কাণ্ড দিয়ে মুখ ধুলে ব্রণ, দাগ, ও অন্যান্য ত্বকের সমস্যায় উপকার মেলে।



  
  সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটের ‘সামরিক সমাধান নেই’ : জাতিসংঘ মহাসচিব
‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী
"কোচিং সেন্টারগুলোকে আইনের অধীনে আনার সিদ্ধান্ত"
সংসদে ফের শুরু হলো ব্যস্ততা, এক অধিবেশনে ৯১ বিল পাস



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com