শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   কৃষি সংবাদ
খেজুরের রস সংগ্রহে ব্যস্ত মাগুরার গাছিরা
  Date : 27-11-2025

অনলাইন ডেস্ক

শীতের বিশেষ উপাদান খেজুরের রস দরজায় কড়া নাড়ছে। এরই মধ্যে গাছিরা রস আহরণ করতে গাছ প্রস্তুত করতে শুরু করেছেন। গ্রামে গ্রামে গাছিদের চাহিদা বেড়েছে। সারাদেশের মতো মাগুরায়ও চলছে রস উৎপাদনের প্রস্তুতি। বরাবরই মাগুরার সুনাম আর সুখ্যাতির সাথে খেজুরের রসের নাম বিশেষভাবে সম্পৃক্ত। তাই মাগুরাকে নিয়ে শোনা যায় চিরায়ত প্রবাদ ‘মাগুরার যশ, খেজুরের রস’।

সকাল-সন্ধ্যার হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত এখনো জেঁকে না বসলেও খেজুর রস সংগ্রহ করতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাগুরার গাছিরা। এখন তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছ পরিষ্কার, ছাটাই এবং চাছার কাজে। তাদের এই তৎপরতায় গ্রামজুড়ে ছড়িয়ে পড়ছে এক ধরনের ব্যস্ততার আমেজ।

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে রসের মিষ্টতা বাড়ে। তাই শীত এলেই তার সঙ্গে আসে খেজুরের টাটকা রস আর প্রিয় পাটালি গুড়ের ঘ্রাণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশি গৃহিণীরা খেজুরের রস ও গুড় দিয়ে তৈরি করেন ঐতিহ্যবাহী পিঠা, পুলি, পায়েসের মতো নানা খাবার।

মাগুরার বড়বিলের দাউদ মিয়া প্রায় ২০ বছর ধরে খেজুরের রস ও গুড় বিক্রি করে জীবিকা নির্বাহ করে চলেছেন। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্যবাহী পেশাই এখনো পরিবারের মূল আয়ের উৎস। তিনি বলেন, ‘গাছ কমে গেছে। সবকিছুর দাম বেড়েছে। সাত জনের পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। গুড় বানাতে কাঠ, খড়ি কিনতে হয়। এতে খরচ বেড়ে যায়। প্রযুক্তির কোনো সুবিধা পেলে কাজ অনেক সহজ হতো বলে মনে করছি।’

অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জু শেখ বলেন, ‘খেজুর গাছ ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার হয়। ফলে গাছ দিন দিন হারিয়ে যাচ্ছে। একসময় শীতের সকালে গাছিরা রস সংগ্রহ করে, বাঁশের ভাঁড়ে কলস বেঁধে গ্রামে গ্রামে বিক্রি করতেন। এ ছাড়া খেজুরের রসের পিঠাপুলি লোভনীয়। শীতকালের বেশিরভাগ পিঠাই তৈরি হয় খেজুরের গুড় দিয়ে। বছরের এই সময়টা এলেই দেখা যায়, বাড়ি বাড়ি পিঠাপুলির উৎসবের ধুম। খেজুরের রস দিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করেও অনেকে স্বাবলম্বী হচ্ছেন।’



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com