সোমবার, আগস্ট ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   * মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর   * রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা   * রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল   * মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক  

   কৃষি সংবাদ
গ্রীষ্মকালীন টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা
  Date : 22-09-2025

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। এ সময়ে ভালো দাম পাওয়ায় চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। দুই উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় গ্রীষ্মকালীন টমেটো আবাদ করেছেন তারা।

মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো বারি-৮ চাষ করে সফল হয়েছেন কৃষক আব্দুল মান্নানসহ অনেকে। বাজারে বিক্রি করে ভালো দামও পাচ্ছেন তারা।

সীতাকুণ্ড কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পানি সাশ্রয়ের মাধ্যমে কৃষকদের এই দুরবস্থা দূর করতে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো পরীক্ষামূলক ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করে নতুন প্রজাতির বারি-৮ জাতের টমেটো চাষ করা হয়েছে। কৃষি বিভাগের উৎসাহে পরীক্ষামূলক এ চাষ করে এরই মধ্যে চমকপ্রদ সাফল্য পেয়েছেন নুনাছড়া এলাকার কৃষক মো. আবু তাহের।

কৃষক আবু তাহেরের ক্ষেতে গিয়ে দেখা গেছে, তিনি জমিতে পলি শেড দিয়ে ঘর তৈরি করে নিচে সারি সারি টমেটো গাছ লাগিয়েছেন। ঘরের চারপাশে মশারির নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওপর থেকে দড়ি ঝুলিয়ে টমেটো গাছগুলোকে সোজা রাখা হয়েছে। গাছগুলোকে বাঁচিয়ে রাখতে ক্ষেতের মাঝে মাঝে পানির পাইপ স্থাপন করে ফোটা ফোটা পানি সরবরাহ করা হচ্ছে। এতে পানির অপচয় রোধ করেও বেশ ভালো মানের ফসল উৎপাদন করেছেন তিনি।

একেবারেই নতুন পদ্ধতিতে অসময়ের টমেটো চাষে আমাকে উৎসাহিত ও সার্বিক সহযোগিতা করেছে উপজেলা কৃষি বিভাগ ও এনজিও ইপসা। টমেটো আবাদে আমার খরচ পড়েছে ৬০-৬২ হাজার টাকা। জুনের শেষ থেকে জমি থেকে এখন পর্যন্ত ২ লক্ষাধিক টাকার টমেটো বিক্রি করেছি। আরও লক্ষাধিক টাকার টমেটো বিক্রি হবে।’

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘মিরসরাই উপজেলা গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য উপযোগী। সবচেয়ে ভালো করেছে হাজীশ্বরাইয়ের কৃষক আব্দুল মান্নান। অন্যরাও ভালো করেছেন। গ্রীষ্মকালীন টমেটো চাষ বেশ লাভজনক। এ কারণে এ সময়ে টমেটো চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।’



  
  সর্বশেষ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com