বুধবার, জুলাই ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ‘আমি নির্দোষ, তবু আজ অপরাধী’: আদালতে আইভী   * মাদক নির্মূলে জনসচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল   * টুথপেস্ট নিয়ে অভিযোগ, তদন্তে কমিটি গঠনের নির্দেশ   * চামড়ার বর্জ্য কাজে লাগিয়ে জেলাটিন-কোলাজেন উৎপাদন   * রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ অনির্ধারিত, প্রস্তুত ইসি   * সড়কে ঝরল ৭,৩৬৪ শিক্ষার্থীর প্রাণ, তথ্য রোড সেফটি ফাউন্ডেশনের   * ডিএমপির অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৬, মামলা ৪০   * বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির   * আগের অপরাধে সাবেক রাষ্ট্রপতির বিচার সম্ভব: তথ্য উপদেষ্টা   * ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সার্ভেয়ার ও কানুনগোদের দুই বছরের আগে বদলি নয়  

   দেশজুড়ে
জনসম্পৃক্ততা ও উন্নয়নের প্রত্যয়ে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন সরকার ভূইয়া
  Date : 28-07-2026

মুরাদনগর প্রতিনিধি


কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৬ নম্বর ধামঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আমেজ দিন দিন বাড়ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক মোঃ জসিম উদ্দিন ভূইয়া ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের মাধ্যমে আলোচনায় রয়েছেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামে নিয়মিত উপস্থিত থেকে তিনি ভোটারদের মতামত শুনছেন এবং উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে মোঃ জসিম উদ্দিন ভূইয়া এলাকায় একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো,অসুস্থ মানুষের চিকিৎসা সহযোগিতা, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, পবিত্র রমজানে ইফতার বিতরণ এবং ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সামাজিক উদ্যোগের কারণে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন বলে অনেকেই মন্তব্য করেন।
ভোটারদের একটি অংশের দাবি, ধামঘর ইউনিয়নকে আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে তারা উন্নয়নমুখী নেতৃত্ব দেখতে চান। তাদের মতে, নির্বাচিত হলে জসিম উদ্দিন সরকার অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে ভূমিকা রাখতে পারবেন।

এদিকে নির্বাচনী প্রচারণাকে ঘিরে ইউনিয়নের তরুণ, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গণসংযোগ ও মতবিনিময় সভাগুলোতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও চোখে পড়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন  ভূইয়া বলেন, “ধামঘর ইউনিয়নের আপামর জনসাধারণ আমাকে যে অকৃত্রিম ভালোবাসা, আস্থা ও সমর্থন দিয়ে অনুপ্রাণিত করছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। জনগণের প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রথম অঙ্গীকার। মহান আল্লাহর রহমতে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে দল, মত কিংবা ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও ন্যায্য সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করব। ধামঘর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়নে পরিণত করাই হবে আমার প্রধান লক্ষ্য। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যুব উন্নয়ন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের সুখ-দুঃখে যেমন অতীতে পাশে ছিলাম, ভবিষ্যতেও তেমনি আপনাদের একজন সেবক হয়ে পাশে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও মূল্যবান ভোটই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত ধামঘর ইউনিয়ন গড়ে তুলব।”



  
  সর্বশেষ
‘আমি নির্দোষ, তবু আজ অপরাধী’: আদালতে আইভী
মাদক নির্মূলে জনসচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল
টুথপেস্ট নিয়ে অভিযোগ, তদন্তে কমিটি গঠনের নির্দেশ
চামড়ার বর্জ্য কাজে লাগিয়ে জেলাটিন-কোলাজেন উৎপাদন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com