সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   দেশজুড়ে
বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের  সড়ক
  Date : 14-06-2026
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 
  
ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর প্রিয় দলকে ঘিরে উৎসবের রঙে উড়ছে পতাকা। মাঠের লড়াই শুরুর আগে থেকেই সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে ত্রিশাল উপজেলার ১১নং মোক্ষপুর ইউনিয়নের কোনাবাখাই পেঁচপাড়া নতুন বাজার সড়কে।  ব্রাজিল-আর্জেন্টিনা থেকে শুরু করে পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স কিংবা ইরানের পতাকাসহ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করা ৪৮টি দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে সড়ক। ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে কোনাবাখাই পেঁচপাড়া নতুন বাজার সড়ক।
 
বিশ্বকাপের ইমেজ ছড়িয়ে পড়েছে গ্রামের প্রতিটি মানুষের মাঝে এলাকার একটি পাকা সড়কের দুই পাশে গিয়ে দেখা যায়। ময়মনসিংহ জেলা শহরের বিভিন্ন উপজেলা থেকে এ দৃশ্য দেখতে আসা অসংখ্য দর্শনার্থী। সড়কের দুই পাশে উড়ছে নানা দেশের জাতীয় পতাকা। ব্রাজিলের হলুদ-সবুজ, আর্জেন্টিনার আকাশি-সাদা, আবার পর্তুগালের লাল-সবুজ রঙের পতাকা ফুটিয়ে উঠেছে। 
 
ফুটবল প্রেমী মোঃ মনিরুজ্জামান সোহাগ জানান, বিশ্বকাপ মানে একটি ভিন্ন আয়োজন একটু ব্যতিক্রমী কিছু করা । এখানে আমার নিজ মাতৃভূমির দুটি পতাকা ও ফিফার দুটি পতাকাসহ এ বিশ্বকাপে অংশগ্রহণ কারী ৪৮টি দেশের পতাকা  টানানো হয়েছে। এই সড়কের দুই পাশে মোট ৫২টি  পতাকা দিয়ে সড়কটি কে আমি অন্য রকম চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এবং রাতে খেলা দেখার জন্য টেলিভিশন ও প্রোজেক্টের ব্যবস্থা করেছি। 
 
স্থানীয় বাসিন্দা মোঃ গোলাম মোস্তফা বলেন, এবার বিশ্বকাপে আমাদের গ্রামে এটি একটি বিভিন্ন আয়োজন। এতে করে যুবসমাজের মাঝে বিশ্বকাপের আলাদা একটি অনুভূতি কাজ করছে।   সেই সাথে মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজের মাঝে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করা।
 
ময়মনসিংহ শহর থেকে আসা দর্শনার্থী জুলফিকার নিরব বলেন, আমি আজকে সকালে ময়মনসিংহ থেকে এখানে এসেছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে এক সাথে বিশ্বকাপে অংশ গ্রহণ করা সকল দেশের পতাকা দিয়ে সড়কের দুই পাশ সাজানো হয়েছে। এ দৃশ্য দেখতে এখন প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসে। 
 
 


  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com