মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর   * রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা   * রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল   * মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক   * শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা   * দেয়ালের ভাষা, বিপ্লবের ইতিহাস: ঢাবিতে নতুন রঙে প্রাণ পাচ্ছে ‘জুলাই-গ্রাফিতি’   * আয়নাঘরের আলামত নষ্টকারীদের ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর   * জুলাই সনদের আলোকে ১৩৩ অধ্যাদেশ বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী   * ফ্যাসিবাদ ও সন্ত্রাসের পুনরাবৃত্তি মেনে নেবে না জনগণ: ডা. শফিকুর রহমান   * কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   দেশজুড়ে
বাড়ি ফেরার পথে সশস্ত্র হামলার শিকার মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাছান খাঁন
  Date : 20-06-2026

আক্তার হোসেন ভূঁইয়া 


ছুটিতে বাড়ি ফেরার পথে কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন ডাকাত দলের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে নিজ এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র ডাকাত আকস্মিকভাবে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সাকিব হাছান খাঁন দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় প্রশাসনিক মহল, সহকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সচেতন মহল মনে করছে, একজন সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার জন্যও উদ্বেগের বিষয়। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রশাসনিক ফোরামে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের সাহস কেউ না পায়।

মুরাদনগরবাসীসহ তাঁর সহকর্মীরা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁনের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, তিনি শিগগিরই সুস্থ হয়ে পুনরায় দেশ ও মানুষের সেবায় ফিরে আসবেন।

এই ঘটনায় আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন- এই ঘটনায় আমরা এখনো কোনো অভিযোগ পাইনি- লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করবো।



  
  সর্বশেষ
মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com