বুধবার, জুলাই ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ‘আমি নির্দোষ, তবু আজ অপরাধী’: আদালতে আইভী   * মাদক নির্মূলে জনসচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল   * টুথপেস্ট নিয়ে অভিযোগ, তদন্তে কমিটি গঠনের নির্দেশ   * চামড়ার বর্জ্য কাজে লাগিয়ে জেলাটিন-কোলাজেন উৎপাদন   * রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ অনির্ধারিত, প্রস্তুত ইসি   * সড়কে ঝরল ৭,৩৬৪ শিক্ষার্থীর প্রাণ, তথ্য রোড সেফটি ফাউন্ডেশনের   * ডিএমপির অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৬, মামলা ৪০   * বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির   * আগের অপরাধে সাবেক রাষ্ট্রপতির বিচার সম্ভব: তথ্য উপদেষ্টা   * ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সার্ভেয়ার ও কানুনগোদের দুই বছরের আগে বদলি নয়  

   জাতীয়
ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সার্ভেয়ার ও কানুনগোদের দুই বছরের আগে বদলি নয়
  Date : 28-07-2026

অনলাইন ডেস্ক

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়ন নিরুৎসাহিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে বিশেষ প্রশাসনিক প্রয়োজন ছাড়া এসব কর্মকর্তা-কর্মচারীকে কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, মাঠ প্রশাসনে রাজস্ব ব্যবস্থাপনার দুটি গুরুত্বপূর্ণ পদ হলো সার্ভেয়ার ও কানুনগো। ভূমি জরিপ, রেকর্ড সংরক্ষণ, নামজারি, ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়নের কারণে অনেক এলাকায় ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে সাধারণ মানুষ সময়মতো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে।

এ পরিস্থিতিতে বিশেষ প্রশাসনিক প্রয়োজন ছাড়া সার্ভেয়ার ও কানুনগোদের নিজ নিজ কর্মস্থল বা পদায়নকৃত স্থান থেকে অন্যত্র বদলি বা পদায়ন না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কর্মকর্তা-কর্মচারীকে কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান স্বাক্ষরিত এ আদেশ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

আদেশে আরও বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে বদলির জন্য তদবির করা সরকারি চাকরির বিধিবিধানের পরিপন্থী। তাই এ ধরনের অনৈতিক তদবির থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এ নির্দেশনা কার্যকর হলে মাঠ পর্যায়ের ভূমি প্রশাসনে দক্ষতা ও স্থিতিশীলতা বাড়বে। একই সঙ্গে ভূমিসংক্রান্ত সেবার ধারাবাহিকতা বজায় থাকবে, প্রশাসনিক জটিলতা কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।



  
  সর্বশেষ
‘আমি নির্দোষ, তবু আজ অপরাধী’: আদালতে আইভী
মাদক নির্মূলে জনসচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল
টুথপেস্ট নিয়ে অভিযোগ, তদন্তে কমিটি গঠনের নির্দেশ
চামড়ার বর্জ্য কাজে লাগিয়ে জেলাটিন-কোলাজেন উৎপাদন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com