বুধবার, জুলাই ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ‘আমি নির্দোষ, তবু আজ অপরাধী’: আদালতে আইভী   * মাদক নির্মূলে জনসচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল   * টুথপেস্ট নিয়ে অভিযোগ, তদন্তে কমিটি গঠনের নির্দেশ   * চামড়ার বর্জ্য কাজে লাগিয়ে জেলাটিন-কোলাজেন উৎপাদন   * রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ অনির্ধারিত, প্রস্তুত ইসি   * সড়কে ঝরল ৭,৩৬৪ শিক্ষার্থীর প্রাণ, তথ্য রোড সেফটি ফাউন্ডেশনের   * ডিএমপির অভিযান : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৬, মামলা ৪০   * বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির   * আগের অপরাধে সাবেক রাষ্ট্রপতির বিচার সম্ভব: তথ্য উপদেষ্টা   * ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সার্ভেয়ার ও কানুনগোদের দুই বছরের আগে বদলি নয়  

   জাতীয়
বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
  Date : 28-07-2026

অনলাইন ডেস্ক

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে তার আনুষ্ঠানিক কর্মযাত্রার সূচনা হলো।

এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর গত রবিবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাজধানীতে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।



  
  সর্বশেষ
‘আমি নির্দোষ, তবু আজ অপরাধী’: আদালতে আইভী
মাদক নির্মূলে জনসচেতনতার বিকল্প নেই: মির্জা ফখরুল
টুথপেস্ট নিয়ে অভিযোগ, তদন্তে কমিটি গঠনের নির্দেশ
চামড়ার বর্জ্য কাজে লাগিয়ে জেলাটিন-কোলাজেন উৎপাদন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com