শনিবার, অক্টোবর ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ   * দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  

   দেশজুড়ে
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি পানি সম্পদ মন্ত্রীর
  Date : 03-07-2026

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
তিনি বলেছেন, কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। কেউ যদি এখনো মাদকের সঙ্গে জড়িত থাকেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নারীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দিচ্ছে। এই সহায়তার অর্থ ব্যবহারের পাশাপাশি নারীরা এখন সঞ্চয় করতে সক্ষম হচ্ছেন, যা আমাদের অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক।’
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম ও লড়াইয়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘দেশের মানুষের জন্য ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছি। মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে—এই লক্ষ্যেই বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com