মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * তিন দিনের মধ্যে বিপৎসীমায় তিস্তা, বন্যার সতর্কতা ১২ জেলায়   * জটিল পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: আইনমন্ত্রী   * মন্ত্রিসভায় চলতি মাসেই বেতন কাঠামোর প্রস্তাব   * স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, মৌলিক অধিকার: জুবাইদা রহমান   * অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি   * মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ   * সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, মামলা দায়ের   * বেসরকারি স্বাস্থ্য বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ: অর্থমন্ত্রী   * বছরজুড়ে সরকারি হাসপাতালে ফ্রি ডেঙ্গু এনএস১ পরীক্ষা   * সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদন  

   অর্থনীতি
বেসরকারি স্বাস্থ্য বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ: অর্থমন্ত্রী
  Date : 07-07-2026

অনলাইন ডেস্ক

দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ও স্বাস্থ্যসেবা খাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা ও কর্মশালায় এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

অর্থমন্ত্রী বলেন, জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ চলছে। তিনি বলেন, “জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে। দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।”

তিনি আরও বলেন, দেশে দক্ষ উদ্যোক্তার অভাব নেই। উপযুক্ত পরিবেশ এবং কার্যকর নীতিমালা নিশ্চিত করা গেলে বাংলাদেশের উদ্যোক্তারা বিশ্বমানের সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে নেতৃত্বের গুরুত্বও তুলে ধরেন তিনি।

স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছে। এবারের বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন প্রণোদনা ও সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর স্বল্পতা। এই সংকট কাটিয়ে উঠতে তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশে জনসংখ্যা বেশি, কিন্তু স্বাস্থ্যসেবা দেওয়ার মানুষ কম। এটি আমাদের স্বাস্থ্যখাতের একটি বড় অসুবিধা।” তিনি জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে উৎসাহ দিচ্ছেন এবং নতুন উদ্ভাবন ও উদ্যোগকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক খ্যাতনামা চিকিৎসক রয়েছেন, যারা নতুন নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করছেন। পাশাপাশি দেশের ওষুধের গুণগত মান আন্তর্জাতিক মানের বলেও উল্লেখ করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার বর্তমানে ডেঙ্গু মোকাবিলায়ও কাজ করছে। তার ভাষায়, “আমরা ডেঙ্গু নিয়েও লড়াই করছি। তবে আগের সরকারগুলোর তুলনায় এবার পরিস্থিতি মোকাবিলায় অনেক ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে।”

স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়নের জন্য উদ্ভাবন, দক্ষ জনবল তৈরি এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগই দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে পারে।



  
  সর্বশেষ
তিন দিনের মধ্যে বিপৎসীমায় তিস্তা, বন্যার সতর্কতা ১২ জেলায়
জটিল পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: আইনমন্ত্রী
মন্ত্রিসভায় চলতি মাসেই বেতন কাঠামোর প্রস্তাব
স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, মৌলিক অধিকার: জুবাইদা রহমান



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com