বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী   * নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী   * চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু   * সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী   * নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী   * বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী   * রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন   * ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর   * নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন   * তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ  

   অর্থনীতি
সোহরাওয়ার্দীর এক্স-রে মেশিন ক্রয়ে আওয়ামী লীগের দোসর আফতাবকে সুবিধা দিতে জাইকা অর্থায়নের টেন্ডারে কতিপয় অসাধু ব্যক্তির প্রভাব বিস্তারের অভিযোগ
  Date : 23-06-2026

স্টাফ রিপোর্টার


জাইকা (JICA) অর্থায়নে বাস্তবায়নাধীন একটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ঘিরে নতুন করে নানা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রের দাবি, ২০২৫ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত দরপত্রে জাপানের ERBIS Engineering Co. Ltd., Tokyo অংশগ্রহণ করে। প্রকল্পটির প্রকল্প পরিচালক (PD) হিসেবে দায়িত্ব পালন করছেন ড. তারিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, একই প্রকল্পে ফুজির দরপত্রের মূল্য ছিল প্রায় ১৬০ কোটি টাকা, অন্যদিকে ERBIS-এর ক্যাননভিত্তিক প্রস্তাবের মূল্য ছিল প্রায় ২০১ কোটি টাকা। অর্থাৎ, দুই প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য আর্থিক ব্যবধান থাকা সত্ত্বেও তুলনামূলক বেশি মূল্যের প্রস্তাবকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে নানা তথ্য এবং প্রমাণাদি পাওয়া গিয়েছে ।

বিশ্বস্ত সূত্রের ভাষ্য অনুযায়ী, চিহ্নিত আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী আফতাব নামের এক ব্যক্তিকে কাজ পাইয়ে দিতে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এবং এর প্রক্রিয়া অনেকাংশেই সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে। তাদের দাবি, এ প্রক্রিয়ায় কতিপয় সহযোগিতায় আর্থিক লেনদেন হয়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। বিভিন্ন সূত্রমতে, বিষয়টি ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ের নজরে এসেছে। তাদের প্রত্যাশা, জনস্বার্থ ও রাষ্ট্রীয় অর্থের সুরক্ষার স্বার্থে পুরো টেন্ডার প্রক্রিয়া নিরপেক্ষভাবে পর্যালোচনা করা হবে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেন, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা অনিয়মের সুযোগ না দিয়ে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।



  
  সর্বশেষ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com