রবিবার, মে ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে   * ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু   * হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে   * “হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”   * ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল   * প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্পোর্টস-ইভি গাড়ি প্রদর্শনী   * হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারের আবেদন   * সরকারের দূরত্ব বাড়ছে জনগণের সঙ্গে: গোলাম পরওয়ার   * ময়মনসিংহে প্রধানমন্ত্রীর পদচারণা আজ   * রেল স্টেশনে নিরাপত্তা বাড়ল, টিকিট ছাড়া প্রবেশ বন্ধ  

   জাতীয়
ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে
  Date : 23-05-2026

অনলাইন ডেস্ক

ঈদুল আজহা ঘিরে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। ছুটির আগের শেষ কর্মদিবস ঘনিয়ে আসায় যাত্রীদের উপস্থিতিও বাড়ছে। সোমবার শেষ কর্মদিবস হওয়ায় আগামীকাল রোববার বিকেলের পর থেকে এই ভিড় আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি বাস কাউন্টারের সামনে যাত্রীদের উপস্থিতি আছে। কেউ কাউন্টারের ভেতরে বসে বাসের জন্য অপেক্ষা করছেন, কেউবা বাইরে বসে অপেক্ষা করছেন। আবার কেউ পাশের দোকানে দাঁড়িয়ে চা পান করছেন। অন্যদিকে কাউন্টারগুলোতে যাত্রী থাকলেও কেউ টিকিটের জন্য আসেননি। সবাই নিজেদের নির্ধারিত সময়ের বাস আসার অপেক্ষায় আছেন।

শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার মাস্টার কিশোর কুমার বলেন, ‘বর্তমানে যাত্রীদের চাপ আছে। তবে পুরোপুরি চাপ এখনো শুরু হয়নি। আগামীকাল রোববার অফিস শেষে আরও বাড়বে।’

এবার যানজটের আশঙ্কা করছেন কি না জানতে চাইলে কিশোর কুমার বলেন, ‘আশঙ্কা তো আছেই। গরুর হাটের কারণে তীব্র যানজট হতে পারে শেষের দুই-একদিন।’

এসআর পরিবহনের টিকিট মাস্টার জানান, গত দুই দিনের তুলনায় আজ যাত্রীর উপস্থিতি একটু বেশি। আগামীকাল থেকে আরও বাড়বে।

বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে কথা হলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। এছাড়া যাত্রীদের নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য পুলিশ কন্ট্রোল রুম আছে। যদি কোনো কাউন্টার বেশি ভাড়া নিয়ে থাকে, তাহলে সেখানে অভিযোগ দেওয়া যাবে।

এদিকে পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠাতে কাউন্টারে এসেছেন অনেকে।

স্ত্রী ও সন্তানদের গ্রামে পাঠানোর জন্য কাউন্টারে এসে রহিম আলী। তিনি বলেন, ‘আমি আগামী সোমবার বাড়ি যাব। কিন্তু ছুটি শুরু হলে রাস্তায় যানজট হবে, তা আমি সহ্য করতে পারলেও আমার ৪ বছরের বাচ্চা সহ্য করতে পারবে না। এজন্য তাদের আগে থেকেই পাঠিয়ে দিচ্ছি।’

eid-3নাটোরে যাওয়ার জন্য কল্যাণপুরে অপেক্ষায় আছেন হাবিব। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হাবিব বলেন, ‘আমার ক্লাস বন্ধ। কেনাকাটাও শেষ। তাহলে ঢাকায় থেকে তো কোনো লাভ নেই। এজন্য আগেই চলে যাচ্ছি। এছাড়া যানজটের মধ্যে পড়ারও একটা আশঙ্কা আছে।’

জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী নন-এসি বাসের ভাড়া ৭২০ টাকা, ইকোনমি এসি বাসের ভাড়া ১ হাজার ৫০০ টাকা। ঢাকা থেকে গাইবান্ধাগামী নন-এসি বাসের ভাড়া ৭৯০ টাকা এবং বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া ১ হাজার ৭৫০ টাকা। ঢাকা থেকে রংপুরগামী নন-এসি বাসের ভাড়া ৯১০ টাকা, ইকোনমি এসি বাসের ভাড়া ১ হাজার ৪০০ থেকে ২ হাজার টাকা। ঢাকা থেকে রাজশাহীগামী নন-এসি বাসের ভাড়া ৭২০ টাকা এবং এসি বাসের ভাড়া ১ হাজার ৫৫০ টাকা। ঢাকা থেকে পঞ্চগড়গামী নন-এসি বাসের ভাড়া ১ হাজার ২৮০ টাকা এবং দেবীগঞ্জগামী বাসের ভাড়া ১ হাজার ১০০ টাকা।

ঢাকা-কুষ্টিয়া-মেহেরপুর রুটে নন-এসি বাসের ভাড়া ৮০০ থেকে ৮৫০ টাকা। আর ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী বাসের ভাড়া ১ হাজার ১১০ টাকা।



  
  সর্বশেষ
ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে
ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে
“হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com