রবিবার, মে ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে   * ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু   * হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে   * “হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”   * ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল   * প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্পোর্টস-ইভি গাড়ি প্রদর্শনী   * হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারের আবেদন   * সরকারের দূরত্ব বাড়ছে জনগণের সঙ্গে: গোলাম পরওয়ার   * ময়মনসিংহে প্রধানমন্ত্রীর পদচারণা আজ   * রেল স্টেশনে নিরাপত্তা বাড়ল, টিকিট ছাড়া প্রবেশ বন্ধ  

   জাতীয়
“হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”
  Date : 23-05-2026

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে জানিয়েছেন, হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ঈদে ছুটি হবে না।

যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সে হাসপাতালে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি না, নাকি ছুটিতে চলে যাবেন- এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, থাকবেন ইনশাল্লাহ। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। ধন্যবাদ আপনাকে এটা বলাতে, এটাও আপনারা আশ্বস্ত হতে পারেন, আমরা সতর্ক করছি। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তারের, নার্সের ছুটি হবে না। থাকতে হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা কথা আপনাদেরকে বলি। ভ্যাকসিন নিলেই যে ১০০ পার্সেন্ট একটা বাচ্চা হাম হবেই না, এটা কিন্তু বলা যায় না। স্মল পক্স ইজ ফুল্লি ইরাডিকেটেড, কলেরা ইজ ইরাডিকেটেড, এখন কিন্তু কলেরা হচ্ছে। আপনার যদি রেসিস্ট্যান্স মাত্রাটা কেউ ক্রস করে যান, পচা-তিতা খাবার খেয়ে যান, তাহলে তো কলেরা হবে। ঠিক একই জিনিস কিন্তু এটাও।

তিনি আরও বলেন, যদি বেশিভাবে ভাইরাসটা ছড়িয়ে যায়, ক্ষেত্র বিশেষে হতেও পারে। এটা কতটুকু গ্যারান্টি আমি জানি না, আই অ্যাম নট এ সায়েন্টিস্ট, যার কারণে আমি জানি না।

ঈদের সময় মায়েরা যেন আক্রান্ত শিশুদের আত্মীয়-স্বজনের বাড়িতে নিয়ে না যায় সে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, বাচ্চাগুলো যেন অনেক ভিড় আছে এমন জায়গায়ও নিয়ে না যায়।

‘কারণ এটা হাইলি ছোঁয়াচে রোগ। এটা তো সংস্পর্শে গেলেই, শ্বাস-প্রশ্বাসে, দৈনিক মানে সংস্পর্শ লাগলে এটা ছড়ায়। কাজেই এটা থেকেও সবার চেষ্টা করতে হবে। তবে বিশেষজ্ঞ ডাক্তাররা প্রেডিক্ট করছেন যে, ফ্রি মিক্সিংয়ের ফলে এই ঈদে বাস যাত্রা, ট্রেন যাত্রা, আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, এভাবে যদি হাম রোগীর সংস্পর্শে ভালো মানুষগুলো আসে, সুস্থ বাচ্চারা, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি, একটা সম্ভাবনা থাকবে আরেকটু বেড়ে যাওয়ার’-উল্লেখ করেন তিনি।



  
  সর্বশেষ
ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে
ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে
“হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com