রবিবার, মে ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে   * ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু   * হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে   * “হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”   * ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল   * প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্পোর্টস-ইভি গাড়ি প্রদর্শনী   * হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারের আবেদন   * সরকারের দূরত্ব বাড়ছে জনগণের সঙ্গে: গোলাম পরওয়ার   * ময়মনসিংহে প্রধানমন্ত্রীর পদচারণা আজ   * রেল স্টেশনে নিরাপত্তা বাড়ল, টিকিট ছাড়া প্রবেশ বন্ধ  

   জাতীয়
ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
  Date : 23-05-2026

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আজ শনিবার জানিয়েছেন যে, রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার ঈদের পর শুরু হবে।

আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরপরই পুলিশ চার্জশিট দেবে। সব ঠিক থাকলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে।

মামলাটির বিচার কাজ দ্রুত শেষ করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, ঈদের ছুটির পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। 

উচ্চ আদালতে এ ধরনের মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) দীর্ঘসূত্রতা নিয়ে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হওয়ার পর তা অনুমোদনের জন্য যখন হাইকোর্টে আসে, তখন পেপার বুক (মামলার বৃত্তান্ত) তৈরিতে অনেক সময় লেগে যায়। এর ফলে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়। এই প্রক্রিয়াটি কীভাবে আরও দ্রুত ও সহজ করা যায়, তা নিয়ে সরকার বর্তমানে গুরুত্বের সঙ্গে কাজ করছে।



  
  সর্বশেষ
ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে
ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে
“হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com