রবিবার, মে ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে   * ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু   * হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে   * “হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”   * ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল   * প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্পোর্টস-ইভি গাড়ি প্রদর্শনী   * হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারের আবেদন   * সরকারের দূরত্ব বাড়ছে জনগণের সঙ্গে: গোলাম পরওয়ার   * ময়মনসিংহে প্রধানমন্ত্রীর পদচারণা আজ   * রেল স্টেশনে নিরাপত্তা বাড়ল, টিকিট ছাড়া প্রবেশ বন্ধ  

   জাতীয়
৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল
  Date : 23-05-2026

অনলাইন ডেস্ক

একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর কারণে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে। এতে সড়ক দুর্ঘটনায় চালক, চালকের সহকারী, যাত্রী ও পথচারীদের হতাহতের ঘটনা ঘটছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ পরিস্থিতিতে নির্ধারিত কর্মঘণ্টা মেনে গণপরিবহণ চালানোর জন্য সতর্ক করেছে সংস্থাটি।

Advertisement

শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম দিয়ে আরও সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত কর্মঘণ্টার ব্যত্যয় ঘটিয়ে গণপরিবহণ চালালে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের নির্ধারিত সময় মেনে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ।

এছাড়া, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।



  
  সর্বশেষ
ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে
ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে
“হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com