রবিবার, মে ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে   * ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু   * হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে   * “হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”   * ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল   * প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্পোর্টস-ইভি গাড়ি প্রদর্শনী   * হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারের আবেদন   * সরকারের দূরত্ব বাড়ছে জনগণের সঙ্গে: গোলাম পরওয়ার   * ময়মনসিংহে প্রধানমন্ত্রীর পদচারণা আজ   * রেল স্টেশনে নিরাপত্তা বাড়ল, টিকিট ছাড়া প্রবেশ বন্ধ  

   জাতীয়
হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে
  Date : 23-05-2026

অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার পর্যন্ত সৌদি আরবে ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন। তিনটি এয়ারলাইনসের মোট ২০১টি ফ্লাইটে তাঁরা সেখানে পৌঁছান। 

বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে মারা যাওয়া ২৪ জন হজযাত্রীর মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী। এর মধ্যে পবিত্র মক্কায় ১৫ জন এবং মদিনায় ৯ জন শেষনিশ্বাস ত্যাগ করেন।

হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি এজেন্সির অধীনে অর্থাৎ বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। (উল্লেখ্য, মূল কোটার বাইরে হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সদস্যসহ মোট যাত্রী সংখ্যা ৭৯ হাজারের বেশি)।

এর আগে, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কাযক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ব্যবস্থাপনা অনুযায়ী, আজ থেকে দুই দিন আগে অর্থাৎ ২১ মে সৌদি আরবগামী সব হজ ফ্লাইট সম্পন্ন হয়েছে। আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে, যা পর্যায়ক্রমে ৩০ জুন পর্যন্ত চলবে।



  
  সর্বশেষ
ঈদযাত্রা: বাসস্ট্যান্ডে যাত্রী চাপ বাড়ছে
ঈদের পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
হজে গিয়ে ২৪ মৃত্যু, এখন পর্যন্ত ৭৯ হাজারের বেশি পৌঁছেছে
“হাম আক্রান্তদের চিকিৎসায় জরুরি সিদ্ধান্ত: ছুটি বাতিল”



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com