শনিবার, মে ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ৫০ লাখ পরিবারের মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার: প্রধানমন্ত্রী   * হজ যাত্রায় ১৫ বাংলাদেশি নিহত, ইতিমধ্যেই সৌদি পৌঁছেছেন হাজার হাজি   * রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে রোডম্যাপ জরুরি: তথ্যমন্ত্রী স্বপন   * মানচিত্রে বসবাস করলেই বাংলাদেশি, বাঙালি হওয়া বাধ্যতামূলক নয়   * ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী   * ডিসিসিআই’র প্রতিবেদনে সতর্কবার্তা, অর্থনীতিতে চাপ বাড়ছে   * খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী   * কুমিল্লায় তারেক রহমানের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা   * "নতুন বিধিনিষেধে বাইকার-অটোরিকশা চালক বিপাকে"   * ঢাকাকে সেরা শহরে রূপান্তরের লক্ষ্য: দক্ষিণ সিটি প্রশাসক  

   আন্তর্জাতিক
চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের
  Date : 16-05-2026

অনলাইন ডেস্ক

চীন সফর শেষে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন ট্রাম্প। 

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে ট্রাম্প যদি সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেন, তাহলে ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরু করার পরিকল্পনা করছেন তার শীর্ষ উপদেষ্টারা।

এদিকে, বিভিন্ন দেশ কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া যায় এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প একটি রাজনৈতিক সাফল্য দাবি করতে পারেন। তবে এ বিষয়ে ট্রাম্প এখনো কঠোর অবস্থানে রয়েছেন।

বেইজিং সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি প্রস্তাবটি দেখেছি। প্রথম বাক্যটাই যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি সেটি সরাসরি ফেলে দিই।’

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৩ মে) চীন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট।  চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি দুদিনে দুই দফার বৈঠক করেন।  এসব বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই বিশ্ব নেতা। 



  
  সর্বশেষ
৫০ লাখ পরিবারের মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার: প্রধানমন্ত্রী
হজ যাত্রায় ১৫ বাংলাদেশি নিহত, ইতিমধ্যেই সৌদি পৌঁছেছেন হাজার হাজি
রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে রোডম্যাপ জরুরি: তথ্যমন্ত্রী স্বপন
মানচিত্রে বসবাস করলেই বাংলাদেশি, বাঙালি হওয়া বাধ্যতামূলক নয়



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com