মঙ্গলবার, মে ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আর্থিক খাত গড়ার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী   * “বাইক ও ব্যাটারি অটোরিকশাতেও করপ্রণালী চালু”   * মাদকদ্রব্যে জড়িত পুলিশ দলে শাস্তি নিশ্চিত: আইজিপি   * সরকার গণমাধ্যম স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: পার্বত্য মন্ত্রী   * বিদেশ থেকে জ্বালানি কেনা নৈতিক না: বিদ্যুৎমন্ত্রী   * জুলাই অভ্যুত্থান যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে   * “বাণিজ্য চুক্তি বাতিলের গুঞ্জন খণ্ডন, পর্যালোচনার সংকেত”   * গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোর মনোযোগের আহ্বান প্রধানমন্ত্রীর   * “বৃষ্টি বাড়ছে উত্তর-পূর্বে; বজ্রঝড়ের সম্ভাবনা কিছু বিভাগে”   * ভারতে নেওয়া হলো কারিনাকে, সঙ্গে যেতে পারেননি বাবা কায়সার হামিদ  

   আন্তর্জাতিক
ক্ষমতায় এসেই ৭ শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের
  Date : 12-05-2026

অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ুর বিভিন্ন উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। মঙ্গলবার (১২ মে) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।   খবর এনডিটিভির। 

Advertisement

সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেড (টাসম্যাক)-এর এসব দোকান বন্ধের কাজ আগামী দুই সপ্তাহের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পর তামিলগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) সরকারের এটি অন্যতম বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিলনাড়ুর ৪ হাজার ৭৬৫টি টাসম্যাক দোকানের ওপর একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, ৭১৭টি দোকান সংবেদনশীল জনসমাগম এলাকাগুলোর খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।

জনস্বার্থের কথা বিবেচনা করে এসব দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছে সরকার।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মোট টাসম্যাক দোকানের প্রায় ১৫ শতাংশ বন্ধ হয়ে যাবে। তামিলনাড়ুতে খুচরা মদ বিক্রিতে টাসম্যাকের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে এবং এটি রাজ্য সরকারের অন্যতম বড় আয়ের উৎস।

রাজনৈতিক দিক থেকেও এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ২০২৪ সালে দল গঠনের পর থেকেই বিজয় টাসম্যাক সংস্কারকে তার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু করেছিলেন।



  
  সর্বশেষ
রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আর্থিক খাত গড়ার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী
“বাইক ও ব্যাটারি অটোরিকশাতেও করপ্রণালী চালু”
মাদকদ্রব্যে জড়িত পুলিশ দলে শাস্তি নিশ্চিত: আইজিপি
সরকার গণমাধ্যম স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: পার্বত্য মন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com