শনিবার, মে ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মিজানুর রহমান সিনহার মৃত্যু, দেশ হারাল এক প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী   * ৫০ লাখ পরিবারের মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার: প্রধানমন্ত্রী   * হজ যাত্রায় ১৫ বাংলাদেশি নিহত, ইতিমধ্যেই সৌদি পৌঁছেছেন হাজার হাজি   * রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে রোডম্যাপ জরুরি: তথ্যমন্ত্রী স্বপন   * মানচিত্রে বসবাস করলেই বাংলাদেশি, বাঙালি হওয়া বাধ্যতামূলক নয়   * ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী   * ডিসিসিআই’র প্রতিবেদনে সতর্কবার্তা, অর্থনীতিতে চাপ বাড়ছে   * খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী   * কুমিল্লায় তারেক রহমানের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা   * "নতুন বিধিনিষেধে বাইকার-অটোরিকশা চালক বিপাকে"  

   জাতীয়
কুমিল্লায় তারেক রহমানের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা
  Date : 16-05-2026

অনলাইন ডেস্ক

চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে তিনি দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ হোসেনের আসন অতিক্রম করেছেন। এ সময় নেতাকর্মীরা সবাই ব্যানার-ফেস্টুন নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুরা উপজেলার লক্ষীপুরে পথসভা করবেন প্রধানমন্ত্রী। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়।

দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মী, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন ও কুমিল্লা পদুয়ার বাজারে এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসছেন, আমাদের মাঝে আনন্দের সীমা নেই। আমরা মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানাতে আসছি।’

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, সকাল ৮টা থেকে আমরা আলেখারচর বিশ্বরোড এলাকায় প্রিয় নেতাকে দেখার জন্য অবস্থান করছি । নেতাকর্মীরা উচ্ছ্বসিত।

চট্টগ্রাম মহাসড়কের নীলকার বাজারে এলাকায় অবস্থান করছেন কুমিল্লা ৫ আসনের নেতাকর্মীরা । বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন।



  
  সর্বশেষ
মিজানুর রহমান সিনহার মৃত্যু, দেশ হারাল এক প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৫০ লাখ পরিবারের মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার: প্রধানমন্ত্রী
হজ যাত্রায় ১৫ বাংলাদেশি নিহত, ইতিমধ্যেই সৌদি পৌঁছেছেন হাজার হাজি
রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে রোডম্যাপ জরুরি: তথ্যমন্ত্রী স্বপন



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com