সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর   * উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্তের পথে ঢাকা-ওয়াশিংটন   * কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা রহস্য উদঘাটন, খুনিরা ছিল যাত্রীবেশে   * ফ্যামিলি কার্ড প্রকল্পের ত্রুটি দ্রুত সংশোধনের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী   * ঢাকায় ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাস ছাড়া তেল পাওয়া যাবে না   * প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশপ্রাপ্তদের স্মারকলিপি পেশ   * তেলের সরবরাহ বৃদ্ধি, পাম্পে ফিরেছে স্বস্তির পরিস্থিতি   * জামায়াত এমপির গাড়ি হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কৃত   * যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষক হত্যা, তদন্তে প্রাপ্ত তথ্য রোমহর্ষক   * নিপীড়িতদের আইনি সহায়তা দিতে সরকারের অঙ্গীকার: আইনমন্ত্রী  

   বিনোদন
‘কাভি আলভিদা না কেহনা’-র ওয়েব সিরিজ নিয়ে কাজ শুরু, প্রযোজক শাহরুখ খান
  Date : 27-04-2026

অনলাইন ডেস্ক

এবার নতুন রূপে ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘কাভি আলভিদা না কেহনা’। ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রায় দুই দশক পর এবার ওয়েব সিরিজ হিসেবে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন নির্মাতা করণ জোহর।

মুক্তির সময় সিনেমাটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। কারণ, এতে দেখানো হয়েছিল বিবাহবহির্ভূত সম্পর্ক, অসুখী দাম্পত্য এবং সম্পর্কের জটিলতার মতো সাহসী বিষয় যা সেই সময়ের বলিউডে খুব একটা দেখা যেত না।

ফলে ছবিটি নিয়ে যেমন প্রশংসা হয়েছিল, তেমনি সমালোচনাও কম হয়নি। সম্প্রতি করণ জোহর জানান, তিনি ছবিটিকে এবার দীর্ঘ ওয়েব সিরিজ আকারে ফিরিয়ে আনতে চান।

তার কথায়, ‘আমরা এটিকে একটি লং-ফর্ম সিরিজ হিসেবে ফিরিয়ে আনছি। ছবিটির প্রেক্ষাপট ছিল ২০০৬ সাল। তখন এটি মুক্তি পাওয়ার পর জনমত বিভক্ত ছিল।’

তিনি আরো বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল বিশ্বাসঘাতকতাকে সঠিক দেখানোর জন্য এই ছবি, আপনি কি অসুস্থ? আমি বলেছিলাম, যা আগে থেকেই সমাজে আছে, তাকে কিভাবে সঠিক দেখানো যায়?’

ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে করণ জানিয়েছেন, কিভাবে সিনেমাটিকে পূর্ণাঙ্গ ওয়েব সিরিজে রূপ দেওয়া যায়, তা নিয়ে বর্তমানে একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে আমরা একটি সিরিজ করব। এটি কোনো একটি প্ল্যাটফর্মে দীর্ঘ দৈর্ঘ্যের শো হবে। এর বেশি এখনই বলতে পারছি না।’

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলভিদা না কেহনা’ পরিচালনা করেছিলেন করণ জোহর, প্রযোজনায় ছিল ধর্মা প্রোডাকশনস। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানী মুখার্জি, প্রীতি জিনতা, অভিষেক বচ্চন। এ ছাড়া আরো অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং কিরণ খের প্রমুখ। সে সময় ছবিটি ভারতে প্রায় ৪৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ১১০ কোটি রুপি আয় করেছিল।



  
  সর্বশেষ
গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্তের পথে ঢাকা-ওয়াশিংটন
কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা রহস্য উদঘাটন, খুনিরা ছিল যাত্রীবেশে
ফ্যামিলি কার্ড প্রকল্পের ত্রুটি দ্রুত সংশোধনের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com