বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শিক্ষামন্ত্রী জানালেন, ১০০০ মাদরাসায় শুরু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স   * বিদ্যুৎ সংকট মেটাতে ২৬ এপ্রিলের মধ্যে আদানির ইউনিট চালু হবে   * বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ   * হাম কন্ট্রোলে আসছে, পরিস্থিতি উন্নতির পথে: স্বাস্থ্যমন্ত্রী   * এনসিপি ঘোষণা করল: মনিরা শারমিনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বাতিল   * শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে চলতি বছরের শেষের দিকে: বিমান প্রতিমন্ত্রী   * শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের বৈঠক   * আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে প্রধান বিচারপতির শাস্তিমূলক পদক্ষেপ   * মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বাড়াবাড়ি, স্থানীয়রা চরম বিপদে   * এপ্রিল মাসের বেতন: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা  

   বিনোদন
আইসিইউতে নেয়া হলো ক্যানসার আক্রান্ত অভিনেতা তপনকে
  Date : 23-04-2026

অনলাইন ডেস্ক

ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের পরিচিত মুখ তারিকুজ্জামান তপন। একজন কৌতুক অভিনেতা হিসেবেই তাকে বেশিরভাগ সময় অভিনয় করতে দেখা গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সকালে তপনের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান ছেলে তাছফিক।

তিনি লেখেন, ‘আমার বাবা কিছু সময় আগে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে অ্যাডমিট হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর একটা অনুরোধ রইল, কেউ যদি ওনাকে সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাহলে প্লিজ জানাবেন।

আর আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। দয়া করে আপনারা যার যার পর্যায় থেকে যতটুকু পারেন, সহযোগিতা করবেন।’

অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, গত ডিসেম্বর খাদ্যনালির ক্যানসার ধরা পড়ে তপনের। পরে চিকিৎসকেরা নিশ্চিত করেন, রোগটি ইতোমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে তাকে।

তপনের বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। তিনি ঠিকমতো খেতে পারছেন না, সারাক্ষণ বমি হচ্ছে এবং শরীরজুড়ে তীব্র ব্যথা অনুভব করছেন বলে জানান তার স্ত্রী।

তারিকুজ্জামান তপন একসময় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ আরও অনেক নাটক ও সিনেমা।



  
  সর্বশেষ
শিক্ষামন্ত্রী জানালেন, ১০০০ মাদরাসায় শুরু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স
বিদ্যুৎ সংকট মেটাতে ২৬ এপ্রিলের মধ্যে আদানির ইউনিট চালু হবে
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ
হাম কন্ট্রোলে আসছে, পরিস্থিতি উন্নতির পথে: স্বাস্থ্যমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com