সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর   * উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্তের পথে ঢাকা-ওয়াশিংটন   * কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা রহস্য উদঘাটন, খুনিরা ছিল যাত্রীবেশে   * ফ্যামিলি কার্ড প্রকল্পের ত্রুটি দ্রুত সংশোধনের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী   * ঢাকায় ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাস ছাড়া তেল পাওয়া যাবে না   * প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশপ্রাপ্তদের স্মারকলিপি পেশ   * তেলের সরবরাহ বৃদ্ধি, পাম্পে ফিরেছে স্বস্তির পরিস্থিতি   * জামায়াত এমপির গাড়ি হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কৃত   * যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষক হত্যা, তদন্তে প্রাপ্ত তথ্য রোমহর্ষক   * নিপীড়িতদের আইনি সহায়তা দিতে সরকারের অঙ্গীকার: আইনমন্ত্রী  

   জাতীয়
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্তের পথে ঢাকা-ওয়াশিংটন
  Date : 27-04-2026

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সচিবালয়ে তার কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন। 

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মির্জা ফখরুল বলেন, উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন। বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ যোগাযোগ খাতকে আরো শক্তিশালী করতে প্রযুক্তিগত সহায়তা, গবেষণা এবং বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। তিনি বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানান এবং উন্নয়ন কার্যক্রমে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘসময় ধরে যুক্তরাষ্ট্র এ অঞ্চলের গবেষণা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে কৃষি, জ্বালানি সহায়তা এবং সোলার প্যানেলসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরো বেগবান হবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।



  
  সর্বশেষ
গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্তের পথে ঢাকা-ওয়াশিংটন
কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা রহস্য উদঘাটন, খুনিরা ছিল যাত্রীবেশে
ফ্যামিলি কার্ড প্রকল্পের ত্রুটি দ্রুত সংশোধনের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com